News Flash

  • Home
  • Uncategorized
  • সমাজ পরিবর্তনে রাজ্যপালের ভূমিকা হবে অনুঘটকের মতো ঃ প্রধানমন্ত্রী
Image

সমাজ পরিবর্তনে রাজ্যপালের ভূমিকা হবে অনুঘটকের মতো ঃ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ অক্টোবর৷৷ সমাজে পরিবর্তন নিশ্চিত করার ক্ষে ত্রের রাজ্যপালরা এক অনুঘটকের ভূমিকা পালন করতে

বৃহস্পতিবার নয়াদিল্লিতে রাজ্যপালদের সম্মেলনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ছবি-পিআইবি৷

পারেন৷ কারণ, সংবিধানের মর্যাদা ও পবিত্রতাকে রক্ষা করার কাজে তাঁরা সঙ্কল্পবদ্ধ৷ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত রাজ্যপাল সম্মেলনের সূচনা পর্বে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী ২০২২ সালের মধ্যে এক নতুন ভারত গড়ে তোলার লক্ষ্যমাত্রা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্যমাত্রা পূরণের কাজটি যদি এক জন আন্দোলন রূপে গড়ে তোলা যায় তাহলে নতুন ভারতের অভূ্যদয় অবশ্যম্ভাবী৷ নতুন ভারত গঠনের লক্ষ্যে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে বিশদভাবে আলোচনা করার তিনি পরামর্শ দেন বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের৷ কেন্দ্রীয় সরকার আয়োজিত সাম্প্রতিককালের হ্যাকাথনে ছাত্রছাত্রীরা যে বেশ কয়েকটি সমস্যার মোকাবিলায় প্রযুক্তিগত সমাধানের প্রস্তাব পেশ করেছিলেন, সে প্রসঙ্গও প্রধানমন্ত্রী তুলে ধরেন তাঁর ভাষণকালে৷ তাঁর মতে, প্রত্যেকটি রাজ্যের তরুণ ও যুবকদের উচিৎ এক একটি বিশেষ খেলাধূলার ক্ষেত্রে নিজেদের দক্ষ করে তোলা৷ স্বচ্ছতা, অর্থাৎ পরিচ্ছন্নাতা রক্ষার অভিযানেনেতৃত্বদানের্ জন্য তিনি উৎসাহিত করেন রাজ্যপালদের৷

প্রধানমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী উদযাপিত হবে আগামী ২০১৯ সালে৷ তিনি ছিলেন আমাদের অনুপ্রেরণার এক উৎস৷ তাঁর স্বপ্ণকে সফল করে তুলতে উন্মুক্ত স্থানে প্রাকৃতিক কাজকর্মমুক্ত এক ভারত গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছি আমরা৷ শ্রী মোদী বলেন, বিভিন্ন উৎসব ও বর্ষপূতির অনুষ্ঠান পালন পরিবর্তনের লক্ষ্যে আমাদের শক্তি ও সাহস যোগায়৷ মুদ্রা, যোজনার আওতায় দলিত, আদিবাসী এবং মহিলাদের ঋণ সহায়তা মঞ্জুরের কাজে ব্যাঙ্কগুলি যাতে উৎসাহিত হয়, সেজন্য বিশেষ উদ্যোগ গ্রহণের তিনি পরামর্শ দেন রাজ্যপালদের৷ আগামী ২৬ নভেম্বরের সংবিধান দিবস এবং ৬ ডিসেম্বরের আম্বেদকর মহাপরিনিবার্ণ দিবস, এই সময়কালের মধ্যে ঐ বিশেষ বিশেষ শ্রেণীর মানুষ যাতে ঋণ সহায়তার সুযোগ পেতে পারেন তা নিশ্চিত করার আর্জি  জানান তিনি৷

সৌর জ্বালানি, প্রত্যক্ষ সুফল হস্তান্তর এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেরোসিন মুক্ত করার কর্মসূচি সফল করে তুলতে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের উপ-রাজ্যপালদের অনুপ্রাণিত করেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যাতে দ্রুততার সঙ্গে এই কাজে সাফল্য দেখাতে পারে, তা নিশ্চিত করা সকলেরই কর্তব্য৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top