News Flash

  • Home
  • Uncategorized
  • সৌদি রাজপ্রসাদে গুলি, মৃত আততায়ী
Image

সৌদি রাজপ্রসাদে গুলি, মৃত আততায়ী

জেড্ডা, ৮ অক্টোবর (হি.স.) : সৌদি আরবের জেড্ডায় আল সালেম রাজ প্রাসাদে ঢুকে গুলি চালালো অজ্ঞাত পরিচয় যুবক। স্থানীয় সময় দুপুর তিনটে নাগাদ এক যুবক হঠাৎই প্রাসাদের ভেতরে ঢোকার চেষ্টা করে। বাধা পাওয়ায় গেটে দাঁড়িয়ে রক্ষীদের লক্ষ্য করে অলোপাথারি গুলি চালায় সে। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় মনসুর অল আমরি নামে ২৮ বছরের ওই রক্ষীর। পরে নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয় আততায়ীর। কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার পরেই আমেরিকা দূতাবাসের পক্ষ থেকে সৌদিতে ভ্রমণরত মার্কিনিদের সতর্ক করে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, সৌদি পুলিশ রিয়াধের কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছিল। আইসিস জঙ্গিদের ডেরা রয়েছে খবর পেয়েই চালানো হয়েছিল তল্লাশি। অভিযানে ২ জনের মৃত্যু হয়। গ্রেফতার করা হয় পাঁচজনকে। এই হামলা সেই অভিযানেরই পাল্টা জবাব বলে মনে করা হচ্ছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top