News Flash

  • Home
  • Uncategorized
  • অমিত শাহের ছেলের সংস্থার বার্ষিক আয় নিয়ে মোদী সরকারকে আক্রমণ করল কংগ্রেস
Image

অমিত শাহের ছেলের সংস্থার বার্ষিক আয় নিয়ে মোদী সরকারকে আক্রমণ করল কংগ্রেস

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): বিজেপি সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহের মালিকানাধীন সংস্থার বার্ষিক আয় নিয়ে এবার মোদী সরকারকে আক্রমণ করল কংগ্রেস। এক বছরে আয়বৃদ্ধি ১৬ হাজার গুণ! অমিত শাহের ছেলের সংস্থার বিরুদ্ধে তদন্ত করান প্রধানমন্ত্রী, দাবি সিব্বলের|
রবিবার এক সর্বভারতীয় ইংরেজি সংবাদামাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আরওসির অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবর্ষে জয় শাহের মালিকানধীন টেম্পল এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের বার্ষিক টার্নওভার ছিল ৫০ হাজার টাকা। সেখানে ২০১৫-১৬ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ৮০ কোটি টাকা| এবিষয়ে আক্রমণ করেছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীও। টুইটারে তিনি লেখেন, অবশেষে ডিমোনেটাইজেশনের লাভবানকে পাওয়া গেল। এটা রিজার্ভ ব্যাঙ্ক নয়, গরিব অথবা কৃষকরা। ইনি হলেন, শাহ-এন-শাহ। জয় অমিত। সংবাদ মাধ্যমের এই রিপোর্টকে হাতিয়ার করে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। এদিন সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা কপিল সিব্বল জানান, ‘শাহের এই বিজনেস মডেল’ ব্যাখ্যা করুন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। তাঁর প্রশ্ন, এবার কি সিবিআই ও ইডিকে দিয়ে তদন্ত করাবেন প্রধানমন্ত্রী, যেমনটা তিনি বিরোধীদের ক্ষেত্রে করে থাকেন?
এখানেই থেমে থাকেননি সিব্বল। বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই সংস্থা হঠাৎ লাভ করতে শুরু করে। আরওসি পরিসংখ্যান দিয়ে প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, ‘২০১৩ ও ২০১৪ সালে জয় শাহের সংস্থা লোকসান করেছিল। সেখান থেকে ২ বছরের মধ্যে বার্ষিক আয় কয়েক হাজার গুণ বেড়ে গেল। এটা বিস্ময়কর।’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top