News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টির মধ্যেই তিরুভনন্তপুরমে সেনার গার্ড অফ অনার গ্রহণ করলেন কোবিন্দ
Image

বৃষ্টির মধ্যেই তিরুভনন্তপুরমে সেনার গার্ড অফ অনার গ্রহণ করলেন কোবিন্দ

তিরুভনন্তপুরম, ৮ অক্টোবর (হি.স.): প্রবল বৃষ্টির মধ্যেই গার্ড অফ অনার গ্রহণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ রবিবার তিরুভনন্তপুরমের বিমানবন্দরে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় ৷ তখন প্রবল বৃষ্টি পড়ছিল ৷ ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজে ভারতীয় সেনার সর্বাধিনায়ক রামনাথ কোবিন্দ এই সম্মান গ্রহণ করলেন৷
রাষ্ট্রপতি পদে আসার পর এই প্রথম কেরল সফরে আসেন তিনি৷ তিরুঅনন্তপুরমের বিমানবন্দরে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় ৷ সেই সময়ই অঝোরে বৃষ্টি পড়ছিল৷ নিরাপত্তারক্ষীরা তাঁকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য একটি কভার দেওয়ার চেষ্টা করে৷ কিন্তু সেই ছাতা নিতে অস্বীকার করেন তিনি৷ ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজে ভারতীয় সেনার সর্বাধিনায়ক রামনাথ কোবিন্দ এই সম্মান গ্রহণ করলেন৷
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরালার রাজ্যপাল পি সাথাশিবম এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ এরপরই হেলিকপ্টারে চড়ে সেখান থেকে বেরিয়ে যান তিনি৷ কোল্লামে মাতা অমৃতনন্দময়ীর ৬৪তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি৷রবিবারই দিল্লি ফিরে যান নিউদিল্লিতে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top