News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় রেলের ভিআইপি সংস্কৃতির উপর যবনিকা টানল রেলমন্ত্রক
Image

ভারতীয় রেলের ভিআইপি সংস্কৃতির উপর যবনিকা টানল রেলমন্ত্রক

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.) : ভারতীয় রেলের ভিআইপি সংস্কৃতির উপর ইতি টানতে উদ্যোগী হল রেলমন্ত্রক। সেই মর্মে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। আগে রেলের কোন উচ্চপদস্থ আধিকারিককে স্বাগত বা বিদায় জানাতে ফুলের স্তবক এবং উপহার নিয়ে যেতেন রেলের অধনস্থ কর্মীরা। এবার থেকে সেই নিয়ন নিষিদ্ধ করল রেলমন্ত্রক। অন্যদিকে আগে রেল বোর্ডের চেয়ারম্যানকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে হতো রেলের জেনারেল ম্যানেজারকে। সেই প্রথাও উঠিয়ে দিচ্ছে রেলমন্ত্রক।
অন্যদিকে দীর্ঘ কয়েক দশক ধরে রেলের নিচু পদে কাজ করা কর্মীরা উচ্চপদস্থ আধিকারিকদের বাড়িতে পরিচারকের কাজ নিযুক্ত ছিলেন। তাদের প্রত্যেকেই সেই কাজ ছেড়ে রেলের কাজে যোগ দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। গোটা দেশে রেলের প্রায় ৩০,০০০ ট্যাকম্যান উচ্চপদস্থ আধিকারিদের বাড়িতে পরিচারকের কাজ এতগুলি বছর ধরে করে আসছিল। উল্লেখ্য গত একমাসে প্রায় ৬ থেকে সাত হাজার ট্যাকম্যান তাঁদের কাজে যোগ দিয়েছেন।
রেলমন্ত্রী পীযূষ গোয়েল সাংবাদিক সম্মেলনে বিবৃতি দিয়ে জানিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিদের রেল সফরে যে বিশেষ কোচ দেওয়া হত সেটিও বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের এগজিকিউটিভ ক্লাসের সফর ছেড়ে সাধারণ যাত্রীদের সঙ্গে এসি থ্রি টিয়ার ও এসি টু টিয়ারে যাত্রা করতে বলা হয়েছে। তিনি জানিয়েছেন এই নিয়মের আওতায় আনা হয়েছে রেলের জোনাল ম্যানেজার, জেনারেল ম্যানেজার।
এই সিদ্ধান্তের ফলে ১৯৮১ সালে প্রটোকল সংক্রান্ত যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেটারও অবসান ঘটল।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top