News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপের মূলপর্বে চলে গেল স্পেন
Image

বিশ্বকাপের মূলপর্বে চলে গেল স্পেন

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.) : রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে চলে গেল স্পেন। তারা ৩-০ ব্যবধানে হারিয়ে দিল আলবেনিয়াকে। অন্য ম্যাচে ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে ড্র করে প্লে-অফ খেলতে হবে ইতালিকে।
ঘরের মাঠে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় স্পেন। ১৬ মিনিটে দলকে এগিয়ে দেন রডরিগো। ২৩ মিনিটে ব্যবধান বাড়ান ইস্কো। তিনমিনিট পরেই ৩-০ হয় থিয়াগো আলকান্তারার গোলে।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে প্লে-অফ খেলে রাশিয়ায় পৌঁছাতে হবে। তুরিনে ৪০ মিনিটে ইতালিকে এগিয়ে দিয়েছিলেন চিয়েলিনি। কিন্তু ৭৭ মিনিটে সেই গোল শোধ করে দেন ম্যাসিডোনিয়ার আলেকজান্ডার ট্রাজকোভোস্কি।
জর্জিয়াকে ১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের আশা জিইয়ে রাখল ওয়েলশ। ৪৯ মিনিটে একমাত্র গোলটি করেন লরেন্স। আইসল্যান্ড ৩-০ হারাল তুরস্ককে। ইউক্রেন ২-০ জিতল কসোভোর বিরুদ্ধে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top