News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশি টাকা সহ আটক যুবক
Image

বাংলাদেশি টাকা সহ আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ নগর ১ লক্ষ ২৭ হাজার বাংলাদেশি টাকা সহ একজন বাংলাদেশিকে গ্রেফতার করল লেফুঙ্গা থানার পুলিশ৷ ধৃতদের নাম দীপঙ্কর সাহা৷ তার বাড়ি সিধাই ধানাধীন তারাপুর গ্রামে৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে লেফুঙ্গা ফাঁড়ি থানার সামনে থেকে তাকে আটক করেছে পুলিশ৷ তবে তার সহযোগী বাইক চালিয়ে পালিয়ে গিয়েছে৷ লেফুঙ্গা থানার পুলিশের কাছে আগাম খবর ছিল দুটি যুবক মোটর বাইকে চেপে মোহনপুর থেকে আগরতলার দিকে আসছে৷ গোপন সূত্রে পাওয়া কবরের ভিত্তিতে লেম্বুছড়া পুলিশ ফাঁড়ির সামনে লেফুঙ্কার ওসি শ্যামাপ্রসাদ দাস, ফাঁড়ির ওসি অসীম সরকার, এসআই গোলাম মোস্তাফা ও পুলিশ বাহিনী ওৎ পেতে বসেছিল৷ বাইকটি আসতেই ঘিরে ফেলে পুলিশ৷ উদ্ধার হওয়া বাংলাদেশি টাকার মধ্যে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট রয়েছে৷ ধারনা করা হচ্ছে দীপঙ্করকে জেরা করে আরও তথ্য বের করতে পারবে পুলিশ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top