News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ সফটওয়্যার কম্পানির বিরুদ্ধে
Image

জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ সফটওয়্যার কম্পানির বিরুদ্ধে

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (হি.স.): বাংলাদেশের একটি সফটওয়্যার কম্পানির বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে, ওয়াইমি টেকনোলজি নামে ওই সফটওয়্যার সংস্থাটি জঙ্গিদের অর্থ সাহায্য দিত। জঙ্গিদের অর্থ সাহায্যের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে র্যা ব। র্যা ব আল মামুন, আল-আমিন, ফয়সাল ওরফে তুহিন, মঈন খা-সহ ১১ জনকে গ্রেফতার করা করেছে।
শনিবার র্যাববের আইন ও গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান বলেন, বিদেশ থেকে আসা অর্থের মধ্যে ৫৩ শতাংশ ওয়াইমি টেকনোলজি খরচ করত জঙ্গিদের পেছনে। বাকি ৪৭ শতাংশ খরচ করত কোম্পানির পরিকাঠামো ও কর্মীদের বেতনে।
র্যা বের আইন ও গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান আরও জানিয়েছেন, জঙ্গি অর্থ সাহায্যের অভিযোগে ২০১৫ সালে সাতজনের বিরুদ্ধে র্যা ব একটি মামলাও করেছিল। ওই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত হাসনাত কারাগারে মারা যান। বাকি চারজন পরে জামিনে ছাড়া পান। তাঁদের দুজনকে র্যা ব ফের গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top