News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তনু হত্যা মামলায় পুলিশের উপর ভরসা নেই, সিবিআই চাইল সাংবাদিকদের ৭ সংগঠন
Image

শান্তনু হত্যা মামলায় পুলিশের উপর ভরসা নেই, সিবিআই চাইল সাংবাদিকদের ৭ সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের ঘটনার তদন্তে রাজ্য পুলিশের উপর আস্থা নেই বলে জানিয়েছে সাংবাদিকদের সাতটি সংগঠন৷ তাদের দাবি অবিলম্বে সিবিআইর কাছে এই খুনের ঘটনা তদন্তভার তুলে দেওয়া হউক৷ শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান৷
নেতৃবৃন্দের বক্তব্য, পুলিশের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে সাংবাদিক শান্তনু ভৌমিককে খুন করা হয়েছে৷ ফলে, এই খুনের ঘটনায় পুলিশই প্রত্যক্ষদর্শি৷ তদন্তের স্বার্থে ঘটনার সময় উপস্থিত পুলিশকর্মীদেরও জেরা করা উচিত৷ তাই তারা মনে করেন, রাজ্য পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করবে না৷ এই জন্যই এই খুনের ঘটনার তদন্ত ভার শীঘ্রই সিবিআইকে হস্তান্তর করা হউক৷ রাজ্য সরকারের তাতে আপত্তি থাকার কথা নয় বলে দাবি করেন নেতৃবৃন্দ৷ তাদের বক্তব্য, সময় নষ্ট করে সিবিআইর হাতে এই খুনের ঘটনার তদন্ত ভার তুলে দেওয়া হলে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা রয়ে যাচ্ছে৷ কারণ, অতীতে সাংবাদিকদের উপর বহু হামলার ঘটনা কোন আইনি সুরাহা হয়নি৷ নেতৃবৃন্দ জানান, রাজ্য সরকার এই খুনের ঘটনা তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে না দিলে প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্ত হবেন সাংবাদিকরা৷
এদিকে, কর্ণাটক থেকে ত্রিপুরা, বিহার থেকে চন্ডীগড় একের পর এক সাংবাদিক খুনের ঘটনার প্রতিবাদে প্রেস ক্লাব করিমগঞ্জ আয়োজিত এক প্রতিবাদে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে৷ সোমবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্য্যালয়ের সামনে ধরণাস্থলে এক ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করা হবে৷ প্রতিবাদী এই কর্মসূচীতে করিমগঞ্জ জেলার সব সংবাদকর্মীদের উপস্থিত থাকার আহ্বান করেছেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি চন্দন কুমার রায়৷ এদিন করিমগঞ্জ অতিরিক্ত আবর্ত ভবনে বেলা ১২টায় প্রেস ক্লাবের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি৷ বিকালে রবীন্দ্র ভবনের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top