News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত ডক্টরস, ইঞ্জিনিয়ার্স তৈরি করছে, পাকিস্তান সন্ত্রাসবাদিদের জন্ম দিচ্ছে, রাষ্ট্রপুঞ্জে উষ্মা প্রকাশ সুষমার
Image

ভারত ডক্টরস, ইঞ্জিনিয়ার্স তৈরি করছে, পাকিস্তান সন্ত্রাসবাদিদের জন্ম দিচ্ছে, রাষ্ট্রপুঞ্জে উষ্মা প্রকাশ সুষমার

নয়াদিল্লী, ২৩ সেপ্ঢেম্বর৷৷ গরিবির বিরুদ্ধে লড়ছে ভারত৷ কিন্তু, অত্যন্ত পরিতাপের বিষয়, প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তান আমাদের বিরুদ্ধে লড়াই করছে৷ ভারত ডক্টরস, ইঞ্জিনিয়ার্স তৈরি করছে৷ কিন্তু, পাকিস্তান সন্ত্রাসবাদিদের জন্ম দিচ্ছে৷ রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে এই ভাবেই পাকিস্তানকে ব্যঙ্গ করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷
সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে নানাভাবে সমালোচনায় বিদ্ধ করে থাকে ভারত৷ রাষ্ট্রপুঞ্জে আবারও সুযোগ পেয়ে পাকিস্তানকে কটাক্ষ করতে ছাড়েননি বিদেশ মন্ত্রী৷ গতকাল পাকিস্তান এখন টেরোরিস্তানে পরিণত হয়েছে বলে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে তীব্র ভাষায় কটাক্ষ করেছিল ভারত৷ আজ ফের ভাষণে বিদেশ মন্ত্রী নানা ইস্যুতে পাকিস্তানকে সমালোচনায় বিদ্ধ করেছেন৷ বিদেশ মন্ত্রী বলেন, ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্র৷ প্রায় একই সময়ে স্বাধীন হয়েছে৷ অথচ, স্বাধীনতার ৭০ বছর বাদে ভারত সারাবিশ্বে উচ্চপ্রযুক্তির মহাশক্তি হিসাবে আত্ম প্রকাশ করেছে৷ সুষমা স্বরাজ বলেন, ভারত গরীবির বিরুদ্ধে ক্রমাগত লড়াই জারি রেখেছে৷ কিন্তু, পরিতাপের বিষয় হল, প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তান ভারতের বিরুদ্ধে ক্রমাগত লড়াই জারি রেখেছে৷ ভারত ডক্টরস, ইঞ্জিনিয়ার্স তৈরি করে চলেছে৷ সেই জায়গায় পাকিস্তান শুধুই সন্ত্রাসবাদীদের জন্ম দিচ্ছে৷ সুষমা স্বরাজ বলেন, ভারত আইআইটি, আইআইএম, এইমস এবং ইসরো তৈরি করছে৷ কিন্তু, পাকিস্তান লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হাক্কানি নেটওয়ার্ক, হিজবুল মুজাহিদিন তৈরি করছে৷ তাঁর কটাক্ষ, পাকিস্তান সন্ত্রাসবাদের জন্য যে অর্থ খরচ করছে, সেটা যদি উন্নয়নের ক্ষেত্রে খরচ করত, তাহলে বিশ্ব আজ অনেক উন্নত ও নিরাপদ হত৷ বিদেশ মন্ত্রী বলেন, সারাবিশ্ব এখন সন্ত্রাসবাদের মোকাবিলায় এক মঞ্চে একত্রিত হয়েছে৷ কিন্তু, পাকিস্তানের অবস্থান এর বিপরীতে রয়েছে৷
এদিন বিদেশ মন্ত্রী বিষ্ময় প্রকাশ করে বলেন, সারাবিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই জারি রাখবে যদিনা শত্রু কারা চিহ্ণিত করা সম্ভব হয়৷ যদি, রাষ্টপূঞ্জের নিরাপত্তা পরিষদ সন্ত্রাসবাদিদের চিহ্ণিত করার ক্ষেত্রে প্রতিজ্ঞা বদ্ধ না হয়, তাহলে লড়াই জারি রাখা কিভাবে সম্ভব, প্রশ্ণ তুলেন সুষমা স্বরাজ৷
বিদেশ মন্ত্রী বলেন, পাকিস্তানের তৈরি জঙ্গি গোষ্ঠিগুলি শুধু ভারতেই নয়, আফগানিস্তান ও বাংলাদেশেও হামলা চালাচ্ছে৷ পাক প্রধানমন্ত্রী সাহিদ থাকান আববাসি বক্তব্য উল্লেখ করে ভারতের বিদেশ মন্ত্রী বলেন, পাকিস্তানের নেতা ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে অত্যাধিক সময় নষ্ট করেছেন৷ রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের মঞ্চে বিদেশ মন্ত্রী আবেদন রাখেন সন্ত্রাসবাদিদের অর্থ সাহায্য, আগ্ণেয়াস্ত্র সরবরাহ, প্রশিক্ষণ এবং রাজনৈতিক সহযোগিতা সু-শৃঙ্খল পদ্ধতিতে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top