News Flash

  • Home
  • Uncategorized
  • শশীকলার ভয়ে জয়ললিতা স্বাস্থ্য নিয়ে মিথ্যা কথা বলেছিলেন, দাবি দিন্দিগুলির
Image

শশীকলার ভয়ে জয়ললিতা স্বাস্থ্য নিয়ে মিথ্যা কথা বলেছিলেন, দাবি দিন্দিগুলির

সি শ্রীনিবাসন

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : শশীকলার ভয়ে প্রয়াত নেত্রীর জয়ললিতা শরীর-স্বাস্থ্য নিয়ে মিথ্যা কথা বলেছিলেন। শনিবার এমনটাই দাবি করলেন তামিলনাড়ুর বন দফতরের মন্ত্রী তথা এআইএডিএমকে নেতা দিন্দিগুলি সি শ্রীনিবাসন।
এদিন শ্রীনিবাসন দলীয় কর্মী, জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমায় ক্ষমা করে দিন। আমরা মিথ্যা বলেছি যে, আম্মা সম্বর, চাটনি, চা খাচ্ছেন যাতে আপনাদের বিশ্বাস হয়, উনি ভাল হয়ে উঠছেন। আসলে কেউই ওনাকে ইডলি, চা খেতে বা গল্পগুজব করতে দেখেনি। সব মিথ্যা। একইভাবে দলের একাধিক নেতার হাসপাতালে জয়ললিতার সঙ্গে দেখা করেছেন, উনি ভাল হয়ে উঠছেন বলে তাঁদের দাবিও পুরোপুরি অসত্য, জানান শ্রীনিবাসন।
শ্রীনিবাসন জানিয়েছেন, জয়ললিতার খবর নিতে যাঁরাই আসতেন, শশীকলার আত্মীয়স্বজনরা তাঁদের তাঁর সঙ্গে দেখাই করতে দিতেন না, উনি ভাল আছেন বলে জানিয়ে বিদেয় করে দিতেন। তাঁকেও দেখা করতে দেওয়া হয়নি।
দলে কোণঠাসা নেতা টিটিভি দিনকরনের অনুগামীরা জয়ললিতার চিকিত্সার ব্যাপারে যাবতীয় সন্দেহ খন্ডনে তাদের হাতে পর্যাপ্ত প্রমাণ আছে বলে দাবি করলেও শ্রীনিবাসন চ্যালেঞ্জ করেন, সাহস থাকলে সেই প্রমাণ দেখাক, কমিশনের সামনে যাক!
প্রসঙ্গত, ২০১৬-র ৫ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে জয়ললিতা | তার আগে গত ২২ সেপ্টেম্বর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল জয়ললিতাকে । সম্প্রতি জয়ললিতার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিশন নিয়োগের কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে পালানিস্বামী। এআইএডিএমকে সভানেত্রীর মৃত্যু নিয়ে রাজ্যবাসীর মনে সংশয় রয়েছে, তাই তদন্ত হওয়া উচিত বলে দাবি করেছিলেন উপ মুখ্যমন্ত্রী তথা বিদ্রোহী নেতা ও পনিরসেলভম। শ্রীনিবাসনের দাবি রাজ্যবাসীর সংশয়কেই সমর্থন করছে |

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top