News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুতে উড়ালপুল থেকে পড়ে গেল এসইউভি গাড়ি, মৃত ৫
Image

তামিলনাড়ুতে উড়ালপুল থেকে পড়ে গেল এসইউভি গাড়ি, মৃত ৫

কোয়েম্বাটুর, ২২ সেপ্টেম্বর (হি.স.): তামিলনাড়ুর তিরুপুর জেলার কাছে থেক্কালুর-এ তামিলনাড়ু গর্ভমেন্ট বাসে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে পড়ে গেল একটি এসইউভি গাড়ি| মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জন যাত্রীর| গুরুতর আহত হয়েছেন এসইউভি গাড়ির চালক| সঙ্কটজনক অবস্থায় তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, এসইউভি গাড়িতে চেপে পল্লিপালায়াম থেকে শহর অভিমুখে আসছিলেন তাঁরা| থেক্কালুর-এ সরকারি বাসে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে পড়ে যায় যাত্রীবোঝাই এসইউভি গাড়িটি| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচ জন যাত্রীর| সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন এসইউভি গাড়ির চালক|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top