News Flash

  • Home
  • Uncategorized
  • থাণেতে তিন তলা আবাসিক বহুতলে আগুন, সাত সকালে আতঙ্ক
Image

থাণেতে তিন তলা আবাসিক বহুতলে আগুন, সাত সকালে আতঙ্ক

মুম্বই, ২২ সেপ্টেম্বর (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক মুম্বইরে শহরতলি থাণেতে| শুক্রবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ থাণে জেলার ভিওয়ান্ডিতে পাওয়ার লুম টাউনে অবস্থিত একটি তিন তলা আবাসিক বহুতলে আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন| বহুতলের ভিতরে আটকে পড়া অন্তত ১০ জন আবাসিককে নিরাপদে উদ্ধার করা হয়| আবাসিক বহুতলের পাশেই রয়েছে দু’টি পেট্রোল পাম্প| তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় পেট্রোল পাম্প দু’টি| দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
ভিওয়ান্ডির দমকল অফিসার রাজেশ পওয়ার জানিয়েছেন, শুক্রবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ ভিওয়ান্ডিতে পাওয়ার লুম টাউনে অবস্থিত একটি তিন তলা আবাসিক বহুতলে আগুন লাগে| মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা| বহুতলের ভিতরে আটকে পড়া অন্তত ১০ জন আবাসিককে নিরাপদে উদ্ধার করা হয়| নিরাপত্তার খাতিরে আবাসন লাগোয়া দু’টি পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়| দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় বেলা ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের জেরে বহুতলের দোতলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top