News Flash

  • Home
  • Uncategorized
  • গায়িকা লতা মঙ্গেশকরের সই নকল, ধরা পড়ল এক জালিয়াত
Image

গায়িকা লতা মঙ্গেশকরের সই নকল, ধরা পড়ল এক জালিয়াত

মুম্বই, ২২ সেপ্টেম্বর (হি.স.) : কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের সই নকল করে টাকা তুলতে গিয়ে ধরা পড়ল এক জালিয়াত৷ অভিযুক্তের নাম রেবতী খারে। সে মুম্বইয়ের নাল্লাসোপারার বাসিন্দা৷
অভিযোগ, দীর্ঘদিন ধরেই সে লতা মঙ্গেশকরের সই নকল করে টাকা তুলছিল৷ জালিয়াত রেবতীর বিরুদ্ধে লতা মঙ্গেশকর অভিযোগ দায়ের করেছেন। থানায় পুলিশের মুখোমুখি হতে হয়েছে তাঁকে৷সইটা প্রায় হুবহু৷ একঝলক দেখলে মনে হবে না জাল৷ সব জানতে পেরে মর্মাহত প্রবীণ শিল্পী৷
পুলিশ জানিয়েছে, মহেশ রাঠোর নামে এক ব্যক্তির নজরে আসে জালিয়াতির বিষয়টি৷ তিনি জানান, রেবতী খারে নামে ওই মহিলা লতা মঙ্গেশকরের সই ও সিলমোহর লাগানো কার্ড বিলি করছিলেন৷ এমনকি, সমাজসেবামূলক কারণ দেখিয়ে নানা ব্যক্তির থেকে টাকা তুলছিলেন। এই সব প্রকল্পের সঙ্গে লতা মঙ্গেশকর জড়িত ভেবে নিয়ে অনেকেই টাকা দিয়েছেন রেবতীকে। কিন্তু অবশেষে রেবতী এমন এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, যিনি মঙ্গেশকর পরিবারকে ব্যক্তিগতভাবে চেনেন। তিনিই প্রথম বিষয়টি জানান লতা মঙ্গেশকরকে। আর তারপরেই সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ করেন খোদ শিল্পী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top