News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরতে আয়কর আধিকারিকের ছেলেকে অপহরণ করে খুন, গ্রেফতার ছয়
Image

বেঙ্গালুরতে আয়কর আধিকারিকের ছেলেকে অপহরণ করে খুন, গ্রেফতার ছয়

বেঙ্গালুরু, ২২ সেপ্টেম্বর (হি. স.): বেঙ্গালুরতে এক আয়কর আধিকারিকের ছেলেকে অপহরণ করে খুন| শুকবার সকালে দেহ উদ্ধার হয় | এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ |
গত ১২ সেপ্টেম্বরের থেকে নিখোঁজ ছিল আয়কর আধিকারিক নিরঞ্জন কুমারের ১৯ বছর বয়েসের ছেলে শরত কুমার | শরতকে অপহরণ করেছিল তারই পরিচিতরা । মূলত, ছেলেটির বাবা পুলিশে খবর দিয়েছে বুঝতে পেরেই তাকে খুন করার সিদ্ধান্ত নেয় অপহরণকারীরা । অপহরণকারীর আত্মীয়র নাম বিশাল । কিশোরকে খুন করে তার দেহটি বেঙ্গালুরুর কাছে রাচেনাহাল্লি লেকে ফেলে দেওয়া হয়। আজই তার দেহ ভেসে ওঠে জলে। তারপরই ছয়জনকে এই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বরের রাতে বেঙ্গালুরুর কেনগেরি এলাকায় তার বাড়ি কাছ থেকেই নিখোঁজ হন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র শরত | বাবা-মাকে বলে, বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছে সে। তারপর রাত সাড়ে আটটা পর্যন্ত ছেলের কোনও খবর না পেয়ে অস্থির হয়ে ওঠেন বাবা-মা। ছেলের ফোনে একাধিকবার কল করলেও কেউ ফোন ধরে না । এরপরই তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন । পরে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও পান ছেলেটির বাবা-মা-দিদি। সেখানেই ছেলে বাবা-মায়ের কাছে মুক্তিপণ বাবদ ৫০ লক্ষ টাকা চেয়ে পাঠায়। এরপরই জোরকদমে ঘটনার তদন্ত শুরু করে তদন্তকারী অফিসার। পুলিশে খবর দিয়েছে বুঝতে পেরেই তাকে খুন করে তার দেহটি বেঙ্গালুরুর কাছে রাচেনাহাল্লি লেকে ফেলে দেয় । এরপর এদিন সকালে ছেলেটির দেহ ভেসে ওঠে জলে। তারপরই এই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top