News Flash

Image

বিটারবনে ১৪৪ ধারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ সদর মহকুমার মহকুমা শাসক এক আদেশে রামনগর পুলিশ ফাঁড়ির আওতাধীন বিটারবন মোল্লাপাড়াস্থিত আর এস প্লট নম্বর ১৮২২ এবং চূড়ান্ত প্রকাশিত খতিয়ান নম্বর ৬/২০তে নথীভুক্ত জমিতে গড়ে উঠা দোকান ঘর এবং এর চত্বরে লোকজনের চলাচলের উপর বিধি নিষেধ আরোপ করেছেন৷ ভারতীয় ফৌজবাদী দন্ডবিধি ১৯৭৩ এর ১৪৪ নং ধারা অনুসারে এই বিধি নিষেধ আরোপ করা হয়েছে৷ এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আই পি সি-র ১৮৮ নং ধারা অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷ এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং তা আগামী ২০ নভেম্বর, ২০১৭ পর্যন্ত বলবৎ থাকবে৷ সদর মহকুমা শাসকের পক্ষ থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে৷
প্রসঙ্গত, সম্প্রতি ঐ জমিতে গড়ে উঠা একটি দোকানঘরকে বিজেপি নিজেদের দলীয় অফিস হিসেবে দাবি করে৷ অন্যদিকে সিপিএমের দলীয় সমর্থকরা বিজেপির পার্টি অফিসে সেখানে মানতে অস্বীকার করে এবং এনিয়ে সিপিএম ও বিজেপির কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়৷ তাতে বিজেপির বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ কয়েকজন আহত হয়েছিলেন৷ যদিও বিজেপির ঐ অফিসটি কিছুদিন আগে তৃণমূলরে অফিস ছিল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top