News Flash

  • Home
  • Uncategorized
  • কুড়ি লক্ষ টাকার ফেন্সিডিল বোঝাই ট্রাক আটক চুড়াইবাড়িতে, পালিয়ে গেল চালক
Image

কুড়ি লক্ষ টাকার ফেন্সিডিল বোঝাই ট্রাক আটক চুড়াইবাড়িতে, পালিয়ে গেল চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২১ সেপ্ঢেম্বর৷৷ পুনরায় চুরাইবাড়ির থানার সাফল্য৷ গতকাল রাত আনুমানিক ১০টা নাগাদ

চুড়াইবাড়িতে ট্রাক আটক করে কুড়ি লক্ষ টাকার ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়েছে৷ ছবি নিজস্ব৷

গোপন সূত্রের ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি বিজয় সেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে চুরাইবাড়ি সেইলটেক্সের ভেতর থেকে সন্দেহজনক একটি ট্রাক আটক করেন৷ পুলিশকে দেখে ট্রাক চালক পালিয়ে যায়৷ তারপর চুরাইবাড়ি থানার পুলিশ টিআর০১-১৯৪৩ নম্বরের ট্রাকটিকে আটক করে থানাতে নিয়ে আসে৷ কিছুক্ষণ পর পানিসাগর ১৬৬ নং বিএসএফও থানাতে ছুটে আসে৷ আজ সকাল ১১টা নাগাদ চুরাইবাড়ি থানার পুলিশ ও বিএসএফ যৌথ ভাবে তল্লাশি চালায় ঐ ট্রাকে৷ ট্রাকের কেভিনের পেছনে সুকৌশলে বাক্সতৈরী একটি অংশ থেকে ৯ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার হয়৷ উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা৷ বর্তমানে আটককৃত ট্রাক ও বিপুল পরিমাণ ফেন্সিডিল চুরাইবাইড় থানার হেফাজতে রাখা হয়েছে৷ এদিকে চুরাইবাড়ি থানার ওসি বিজয় সেন জানিয়েছে ঐ বিপুল পরিমান নেশাজতীয় ফেন্সিডিলগুলি অসম রাজ্য থেকে এসেছিল আর গন্তব্যস্থলছিল আগরতলা৷ কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে আটক করেছে চুরাইবাড়ি থানার পুলিশ৷ এই মর্মে একটি মামলাও রুজু করা হয়েছে৷ ওসি শ্রীসেন আরও জানান, আগামী দিনেও চুরাইবাড়ি থানার ঐধরনের অভিযান অব্যাহত থাকবে৷ প্রসঙ্গত, চুরাইবাড়ি থানাতে ওসি বিজয় সেন ইনচার্জ হয়ে আসার পর থেকেই নানা অনৈতিক কার্যকলাপ, নেশা কারবারী সহ অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাস পেয়েছে৷ ওসি বিজয় সেন ত্রিপুরা অসম সীমান্ত চুরাইবাড়িতে আসার পর থেকে অনেকটা স্বস্তির নিশ্বাস ফেলছেন চুড়াইবাড়ীবাসী৷
প্রসঙ্গত, চুড়াইবাড়ি চেকপোস্টে প্রায়শই এই ধরনের ঘটনা ঘটছে৷ অনেক সময় দেখা গিয়েছে, ফেন্সিডিল সহ অন্যান্য নেশা সামগ্রী বোঝাই ট্রাক রাজ্যে প্রবেশ করছে চুড়াইবাড়ি গেইট পার হয়ে৷ এক্ষেত্রে, অভিযোগ উঠেছে চুড়াইবাড়ি গেইটের একাংশ কর্মী এই পাচার বাণিজ্যকে ঘুষের বিনিময়ে উৎসাহ দিয়ে চলেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top