News Flash

  • Home
  • Uncategorized
  • মেডিক্যালে ভর্তি নিয়ে দুর্নীতিতে এবার সিবিঅাইযের জালে প্রাক্তন বিচারপতি সহ পাঁচ
Image

মেডিক্যালে ভর্তি নিয়ে দুর্নীতিতে এবার সিবিঅাইযের জালে প্রাক্তন বিচারপতি সহ পাঁচ

ভুবনেশ্বর, ২১ সেপ্টেম্বর (হি.স.) : মেডিক্যালে ভর্তি নিয়ে দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেফতার করল ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সহ পাঁচজনকে। ধৃতরা হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইসরাত মাসরুর কুরেশি, বিশ্বনাথ আগরওয়াল, বেসরকারি মেডিক্যাল কলেজের কর্মকর্তা বিপি যাদব এবং পলাশ যাদব এবং হাওয়ালা নিয়ন্ত্রণকারী রাম দেব সারস্বত। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা এবং দুর্নীতি দমন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিচারপতি ও অন্য চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরে সিবিআই বুধবারই দিল্লি, লখনউ ও ভুবনেশ্বরের আটটি জায়গায় তল্লাশি অভিযান চালায়। এই তল্লাশি অভিযানে ধৃত বিচারপতি কুরেশির দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশের বাড়ি থেকে ১.‌৯১ লক্ষ টাকা উদ্ধার করেছে সিবিআই।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, বিচারপতি কুরেশি ওই বেসরকারি মেডিক্যাল কলেজের কর্মকর্তাদের শুধু পরামর্শ দিতেন, তাই নয় তাঁদের মামলা সুপ্রিম কোর্টে নিষ্পত্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। প্রসাদ ইনস্টিটিউট মেডিক্যাল কলেজ সহ ৪৬টি কলেজে আগামী ১-২ বছর কোনও ভর্তি নেওয়া যাবে না বলে কেন্দ্র সরকার নিষেধাজ্ঞা জারি করে। কেননা এই মেডিক্যাল কলেজগুলোতে নিম্নমানের পড়াশোনা এবং পড়ুয়াদের যে যে বিষয় প্রয়োজন তার একটাও নেই। চলতি বছরের গোড়াতে প্রসাদ ইনস্টিটিউটের মালিক বিপি এবং পলাশ যাদব সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন।
সিবিআই মেডিক্যাল দুর্নীতি মামলায় আরও দুই আমলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযোগ, পুদুচেরির প্রাক্তন স্বাস্থ্য সচিব বিআর বাবু এবং নরেন্দ্র কুমার যাঁরা মেডিক্যাল কলেজে ভর্তির কমিটির প্রধান ছিলেন তাঁরা যোগ্য পড়ুয়াদের আসন না দিয়ে রীতিমতো টাকার বিনিময়ে অযোগ্য পড়ুয়াদের কাছে তা বিক্রি করেছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top