News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরুতে বেপরোয়া গতির বলি এক কিশোর
Image

বেঙ্গালুরুতে বেপরোয়া গতির বলি এক কিশোর

বেঙ্গালুরু, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বেপরো্য়া গতির বলি হল এক কিশোর। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ইলেকট্রিক সিটিতে এলিভেটেড এক্সপ্রেসওয়েয়েতে। গাড়ির রেসে মেতেছিল ইন্টারন্যাশনাশনাল স্কুলের তিন ছাত্র। সকলেই তাদের মা–বাবার গাড়ি নিয়ে এসেছিল। ঘণ্টায় দেড়শো কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিল। ১৭ বছরের এক কিশোর স্কোডা চালাচ্ছিল। প্রচণ্ড গতি থাকায় গাড়িটি ফ্লাই ওভারের রেলেংয়ে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরের। গাড়িটি একেবারে দুমড়েমুচরে গিয়েছে। অপর দুই কিশোর প্রত্যেকেই ইনোভা চালাচ্ছিল। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরিতে ধাক্কা মারে। আহত অবস্থায় দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরেই পুলিশ তিন কিশোর ও তাদের মা–বাবার বারুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতারও করা হয়েছে। পুলিশ জানিয়েছেন কিশোর তিন জনের বাবা–ই বেঙ্গালুরুর নামী তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে যুক্ত। আহত দুই কিশোর জেরায় জানিয়েছে এর আগেও তারা এধরনের গাড়ির রেস করেছে। বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। যদিও বেঙ্গালুরু শহরে রাতে এধরনের গাড়ির রেস এই নতুন নয়। প্রায়ই হয়ে থাকে।

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top