News Flash

  • Home
  • Uncategorized
  • শেষকৃত্য সম্পন্ন হল মার্শাল অর্জন সিংয়ের
Image

শেষকৃত্য সম্পন্ন হল মার্শাল অর্জন সিংয়ের

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল ভারতীয় বায়ু সেনার প্রয়াত মার্শাল অর্জন সিংয়ের। সোমবার সকালে তাঁর মৃতদেহ শায়িত রাখা হয়েছিল দিল্লির বরার স্কোয়্যারে। সেখানে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের নায়ককে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমনসহ তিন বাহিনীর প্রধান।
১৭ টি গান স্যালুটের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সোমবার গোটা দিল্লিজুড়ে সমস্ত সরকারী ভবনগুলিতে অর্ধনিমিত থাকবে জাতীয় পতাকা। গত শনিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৯৮ বছর বয়সে মারা যান ভারতীয় বায়ুসেনার মার্শাল অর্জন সিং। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বিমানবাহিনীকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২০০২ সালে তিনি ভারতীয় বায়ুসেনার মার্শাল হন। তিনি ভারতের প্রথম পাঁচ তারা প্রাপ্ত সেনা আধিকারিক ছিলেন।

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top