News Flash

  • Home
  • Uncategorized
  • রোহিঙ্গা শরণার্থীরা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, শীর্ষ আদালতে এফিডেভিট দিয়ে জানাল কেন্দ্র
Image

রোহিঙ্গা শরণার্থীরা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, শীর্ষ আদালতে এফিডেভিট দিয়ে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : মায়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যর্পণের পক্ষে। কেননা রোহিঙ্গা শরণার্থীরা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। সুপ্রিমকোর্টে এফিডেভিট দিয়ে একথা জানিয়ে দিল কেন্দ্র৷
এফিডেভিটে কেন্দ্র আরও বলেছে, যেভাবে রোহিঙ্গা মুসলিমরা এদেশে অনুপ্রবেশ করেছে এবং বিভিন্ন জায়গায় বসবাস শুরু করেছে, তা পুরোপুরি বেআইনি। এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে জাতীয় নিরাপত্তায়। এই মামলার পরবর্তী শুনানি অাগামী ৩ অক্টোবর।
রোহিঙ্গা শরণার্থীদের এদেশে আশ্রয়ের দাবিতে সুপ্রিমকোর্টে সওয়াল করেন ফলি এস নরিম্যান, কপিল সিবাল, প্রশান্ত ভূষণের মত নামী আইনজীবীরা। কিন্তু প্রধান বিচারপতি দীপক মিশ্র তাঁদের জানিয়ে দেন, আদালত আইন মোতাবেক চলবে, পিটিশনারদের অবশ্যই উচিত, কেন্দ্রের হলফনামা খতিয়ে পড়া। হলফনামায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, রোহিঙ্গাদের জঙ্গি যোগ নিয়ে গোয়েন্দাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ রয়েছে। গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগ রয়েছে তাদের। এমনকি যোগ রয়েছে আইএসের সঙ্গেও। শুধু দেশের নিরাপত্তা নয়, এর সঙ্গে আন্তর্জাতিক কূটনীতিও জড়িত, তাই সুপ্রিম কোর্টের কেন্দ্রের সিদ্ধান্তের ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়।
যদিও বিরোধী দলগুলো দাবি করেছে, মানবিকতার স্বার্থে রোহিঙ্গা মুসলিমদের ভারতে আশ্রয় দেওয়া উচিত।

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top