নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : পাকিস্তান যতক্ষণ না সীমান্ত-সন্ত্রাস বন্ধ করছে, ততক্ষণ আলোচনা অর্থহীন। সন্ত্রাস নিয়ে সোমবার এই ভাষাতে ফের পাকিস্তানকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
তিনি বলেছেন, পাকিস্তান ক্রমাগত সংঘর্ষ বিরতি লঙ্ঘন এবং সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশে সাহায্য করার মাধ্যমে ভারতকে অস্থির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ভারত যোগ্য জবাব দিচ্ছে। এর আগে কোনওদিন পাকিস্তানকে এভাবে জবাব দেয়নি ভারত। সীমান্তের বর্তমান পরিস্থিতি বদলে গিয়েছে। ভারত আর দুর্বল রাষ্ট্র নেই। শক্তিশালী দেশ হয়ে উঠেছে ভারত। কোনও শক্তিই ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারবে না। কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদ, মৌলবাদ ও মাওবাদের সমস্যা দূর করার লক্ষ্যে কাজ করছে। এদিন নিজামাবাদে বিজেপি আয়োজিত ‘তেলঙ্গানা মুক্তি দিবস’ অনুষ্ঠানে পাকিস্তানের কঠোর সমালোচনা করে এই কথা গুলো বলেছেন রাজনাথ।

পাকিস্থানের সঙ্গে কোনও রকম আলোচনা নয় : রাজনাথ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















