News Flash

  • Home
  • Uncategorized
  • জাপানের উপর আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল উত্তর কোরিয়া
Image

জাপানের উপর আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল উত্তর কোরিয়া

টোকিও, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : আবার জাপানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালালো উত্তর কোরিয়া। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬:৩০ নাগাদ উত্তর কোরিয়ার সুনান থেকে ক্ষেপণাস্ত্রটি জাপানের দিকে তাক করে ছোঁড়া হয়। ক্ষেপণাস্ত্রটি দাগার ১৭ মিনিটের মধ্যে তা জাপানের হোকাইডো দ্বীপের উপর দিয়ে গিয়ে ১২০০ মাইল পূর্বে প্রশান্ত মহাসাগরে পড়ে যায়।
মিসাইল দাগার সঙ্গে সঙ্গে গোটা জাপান জুড়ে সতর্কতা জারি করা হয়। এসএমএস এবং লাউড স্পিকারের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করা হয়। প্রশাসনের তরফ থেকে তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়। সামরিক আধিকারিকরা মনে করছেন ক্ষেপণাস্ত্রটি জাপানের উপর দিয়ে যাওয়ার সময় কোন বিস্ফোরক পদার্থ জাপানের মূল ভূখন্ডে উপর ফেলে গিয়েছে তাই প্রশাসনের পক্ষ থেকে জাপানের নাগরিকদের কোন ধবংসাবশেষ এবং কোন সন্দেহজনক বস্তুর সামনে যেতে নিষেধ করা হয়েছে। তাদের বলা হয়েছে সন্দেহজনক কিছু দেখলে তা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে।
জাপানের প্রধান ক্যাবিনেট সচিব ওশিহাইড সুগা কঠোর ভাষা এই ক্ষেপণাস্ত্র হামলার তীব্র প্রতিবাদ করেছেন। তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়ার এই ধরনের কাজ জাপান আর বরদাস্ত করবে না। এই হামলার প্রেক্ষিতে আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ জন কেলি মার্কিন রাষ্ট্রপতিকে জাপানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো বিষয়টি জানিয়েছেন। কিন্তু এই বিষয়ে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মার্কিন রাষ্ট্রপতি কোন প্রকার বিবৃতি জানাননি।
উল্লেখ্য গত ২৯ শে আগস্ট উরর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র জাপানের দিকে তাক করে ছোড়ে। কিন্তু সেবারও হোকাইডো দ্বীপের উপর দিয়ে গিয়ে ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। সেবার উত্তর কোরিয়া সুনান থেকে হওাসোং-১২ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। অন্যদিকে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম থেকে জাপানকে হুমকি দিয়ে বলা হয় যে জাপানি দ্বীপপুঞ্জকে পরমাণু বোমা দিয়ে সমুদ্রের তলায় ডুবিয়ে দেওয়া হবে। এই ক্ষেপণাস্ত্র হামলার পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে যেকোন পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top