নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.) : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ)-র পরিমাণ ৪ শতাংশ থেকে এক শতাংশ বাড়িয়ে করা হল ৫ শতাংশ। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৫০ লক্ষ কর্মী ও ৬১ লক্ষ পেনশন গ্রাহক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, মূল্যবৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে ডিএ-র আরও এক কিস্তি বাড়ল। ১ জুলাই থেকে এই বৃদ্ধি কার্যকর হবে।
ডিএ ও ডিআর বাবদ সরকারি কোষাগারে প্রতি বছর ৩,০৬৮.২৬ কোটি টাকার বোঝা চাপবে। চলতি অর্থবর্ষের আটমাসের মেয়াদে ওই পরিমাণ হবে ২,০৪৫.৫০ কোটি টাকা।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে ৫ শতাংশ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















