News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে বেপরোয়া বাস ঠুকল অটোকে, গুরুতর আহত চালক
Image

উদয়পুরে বেপরোয়া বাস ঠুকল অটোকে, গুরুতর আহত চালক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১০ সেপ্ঢেম্বর৷৷ আবারও দুর্ঘটনা৷ উদয়পুরের চন্দ্রপুর কলোনী উচ্চমাধ্যমিক সুকলের সামনে জাতীয় সড়কে রবিবার সাত সকালে বাস ও অটোর মুখোমুখী সংঘর্ষ হয়৷ এতে গুরুতর ভাবে আহত হন অটো চালক৷ তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রত্যক্ষদর্শীরা জানিযেছেন টিআর-০১- ডি- ১৪২৬ নম্বরের বাসটি জোলাহ বাড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল৷ মাত্রাতিরিক্ত গতিবেগে ছিল বাসটি৷ চন্দ্রপুর কলোনী উচ্চমাধ্যমিক সুকলের সামনে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে টিআর-০১-জি- ৬৯৫৭ নম্বরের একটি অটোকে ধাক্কা দেয়৷ তাতে অটোর সামনের অংশ দুমড়ে মুচরে যায়৷ অটো চালক গুরুতর আহত হন৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত অটো চালককে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ আর কে পুর থানার পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ এদিকে, বাস চালক দুর্ঘটনার পর পালিয়েছে৷

Releated Posts

উচ্চঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ভারতীয় নাবিকদের নজরদারিতে ডিজিএমএ-র নতুন ট্র্যাকিং মডিউল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় পতাকাবাহী এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের গতিবিধি নজরে রাখতে ই-ন্যাভিক (ই-নাভিক)…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top