News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলা, তিন সিপিআইএম ক্যাডারের বিরুদ্ধে থানায় মামলা, কড়ইমুড়ায় উত্তেজনা
Image

বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলা, তিন সিপিআইএম ক্যাডারের বিরুদ্ধে থানায় মামলা, কড়ইমুড়ায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১০ সেপ্ঢেম্বর৷৷ বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হামলা হুজ্জুতি চালানোর অভিযোগ উঠেছে সিপিএমের ক্যাডারদের বিরুদ্ধে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে বিশালগড় মহকুমার কড়ইমুড়া এলাকার মুড়াবাড়িতে৷ এই ব্যাপারে সিপিএমের তিন ক্যাডার অসীম দেবনাথ, প্রদীপ দেবনাথ ও কৌশিক অধিকারীর বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, ১২ সেপ্ঢেম্বর রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ বিশালগড় রবীন্দ্রনাথ কলেজেও নির্বাচন হবে৷ এই নির্বাচন উপলক্ষে সিপিএম এবং তার ছাত্র সংগঠন এসএফআই যৌথভাবে বিশালগড়ের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করছিল৷ অন্যান্য দিনের মতো রবিবারও এসএফআই ও সিপিএম কর্মী ও ক্যাডাররা মুড়াবাড়ি এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যায়৷
অভিযোগ করা হয়েছে, ঐ এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মী আক্তার হুসেনের বাড়িতে গিয়ে সিপিএম ক্যাডাররা হামলা হুজ্জুতি চালিয়েছে৷ প্রতিরোধ গড়ে তোলেন আক্তার হুসেনের পরিবারের লোকজনও৷ পরে বিষয়টি বিজেপির বিশালগড় মন্ডলের নেতৃত্বদের কাছে পৌঁছে৷ বিশাল সংখ্যায় বিজেপি নেতা কর্মীরা মুড়াবাড়িতে পৌঁছে৷ সেখানে গিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করে৷ গোটা কড়ইমুড়া এলাকায় জঙ্গী মিছিল করেছে বিজেপি৷ যদিও সিপিএম এই ঘটনার পর কিছুটা নীরবতাই মেনে চলেছে৷ অন্যদিকে, সিপিএম ক্যাডার অসীম দেবনাথ, প্রদীপ দেবনাথ এবং কৌশিক অধিকারীর বিরুদ্ধে বিশালগড় থানায় একটি মামলা করেছেন আক্তার হুসেন৷ বিজেপি ও সিপিএমের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় গোটা কড়ইমুড়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ বিশাল সংখ্যায় পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ এদিকে, সিপিএমের অভিযোগ তারা প্রচারে গেলে আক্তার হুসেন তাদের উপর হামলা চালিয়েছে অস্ত্রশস্ত্র নিয়ে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top