ওয়াসিংটন, ৯ সেপ্টেম্বর (হি.স.): সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করল মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়া নিয়ে কংগ্রেস শাখাসমিতির বৈঠক চলছিল। হাজির ছিলেন সেদেশের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অন্তর্বর্তীকালীন সহ সচিব অ্যালিস ওয়েলস। গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের নিন্দা করেছেন তিনি। বলেছেন, ‘ধর্মীয় সংখ্যালঘুদের সর্বোচ্চ সাংবিধানিক সুরক্ষা প্রদান করে ভারত। এ ব্যাপারে মার্কিন সরকার তাদের পাশে রয়েছে। এছাড়াও ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বেশ কিছু সমস্যা রয়েছে। চলতি সপ্তাহেই এক সাংবাদিককে খুন করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। জাতীয়তাবাদের সমালোচনা করে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা কাম্য নয়। ভারতও গণতান্ত্রিক দেশ। তাদের সমাজব্যবস্থাকে আমরা সম্মান করি। আশাকরি সব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবে। তারজন্য ভারত সরকারকে সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত আমরা।’ সংবাদমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ)–এর তরফেও গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের নিন্দা করা হয়েছে। একটি বিবৃতি জারি কের বলা হয়েছে, ‘এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি। গণতান্ত্রিক দেশে প্রত্যেকের মৌলিক অধিকার রয়েছে। অন্যায়ভাবে একজনের থেকে তা কেড়ে নেওয়া হল।’ রীতিমতো পরিকল্পনা করেই গৌরী লঙ্কেশকে খুন করা হয়েছে বলে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ান ন্যাশনাল ওভারসিজ কংগ্রেসের।

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করল মার্কিন যুক্তরাষ্ট্র
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















