News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ১১টি দোকান, গভীর রাতে আতঙ্ক
Image

বাংলাদেশে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ১১টি দোকান, গভীর রাতে আতঙ্ক

ঢাকা, ৯ সেপ্টেম্বর (হি.স.): বাংলাদেশের হবিগঞ্জে বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল কমপক্ষে ১১টি দোকান| ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে| দমকল সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে হবিগঞ্জের মাধবপুরে, পশ্চিম বাজারে অবস্থিত একটি ওষুধের দোকানে প্রথমে আগুন লাগে| মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন| ততক্ষণে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় কমপক্ষে ১১টি দোকান|
দমকলের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, দমকলের একটি ইঞ্জিনের দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা মনে করছেন, শর্টসার্কিট থেকেই সম্ভবত আগুন লেগেছে| অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, ১১টি দোকান পুড়ে যাওয়ার পাশাপাশি একটি বেকারি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top