News Flash

  • Home
  • Uncategorized
  • গণবস্থান করে আমরণ অনশনের হুঁশিয়ারী দিল উদ্বাস্তু উন্নয়ন কমিটি
Image

গণবস্থান করে আমরণ অনশনের হুঁশিয়ারী দিল উদ্বাস্তু উন্নয়ন কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ তিন দফা দাবীতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আবারো আন্দোলনে নামল পশ্চিম জেলা ও

আগরতলায় উদ্বাস্তু উন্নয়ন কমিটির গণবস্থান৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

সিপাহীজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি৷ ১৮ এর বিধানসভা ভোটের মুখে বামপন্থীদের স্নায়ুর চাপ বাড়াতে শুক্রবার রাজধানী আগরতলায় প্যারাডাইস চৌমুহনীতে গণ অবস্থানে বসল উদ্বাস্তু উন্নয়ন কমিটি৷ কমিটির সভাপতি নন্দলাল দেবনাথ রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, উগ্রপন্থী হামলায় সর্বস্ব হারিয়ে ফেলা পরিবারগুলির সাথে রসিকতা করছে রাজ্য সরকার৷ রাজনৈতিক গ্যাড়াকলে জড়িয়ে  উদ্বাস্তুরা আঠর বছর পরও দাবী আদায় করতে পারেনি৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মানিক সরকার, অর্থমন্ত্রী ভানুলাল সাহা সহ সব মন্ত্রী আমলারাই প্রতিশ্রুতি লঙ্ঘণ করেছেন উদ্বাস্তুদের পুণর্বাসন নিয়ে৷ উগ্রপন্থী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে উদ্বাস্তু হিসাবে স্বীকৃতি প্রদান, সমস্ত ক্ষতিগ্রস্থ পরিবারকে পুণর্বাসন, এককালীন পাঁচ লক্ষ টাকা করে সহায়তা প্রদানেরও দাবী জানিয়েছেন উদ্বাস্তু উন্নয়ন কমিটির নেতৃত্বরা৷ জেলা শাসক সদর্থক ভূমিকা গ্রহণ না করলে মন্ত্রীর সরকারী আবাসনের সামনে উদ্বাস্তু উন্নয়ন কমিটি খুব শীঘ্রই আমরণ অনশনে বসবে বলে রাজ্য সরকারকে হুঁশিয়ারী দিয়েছে৷ প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সংগঠন দাবী আদায়ে সরব হয়েছে৷ অনেক ক্ষেত্রেই ভোটের মুখে সরকার কোন ঝঁুকি না নিয়ে দাবীগুলি পূরণে উদ্যোগী হচ্ছে৷ তাই উদ্বাস্তু উন্নয়ন কমিটিও আশায় প্রহর গুণছে তাদের দাবীগুলিও হয়তো রাজ্য সরকার পূরণ করবে৷ প্রসঙ্গত, জম্পুইজলা, টাকারজলা, গোলাঘাটি ইত্যাদি এলাকায় উগ্রপন্থী হামলায় ভিটেমাটি ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়ে তারা আজ উদ্বাস্তু৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top