News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সংঘর্ষ অব্যাহত, উত্তপ্ত রামঠাকুর কলেজ
Image

রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সংঘর্ষ অব্যাহত, উত্তপ্ত রামঠাকুর কলেজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷ ছাত্র সংসদ নির্বাচন ঘিরে কলেজ রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে৷ ফটিকরায়, কৈলাসহর, সোনামুড়া, এমবিবি, বিবিএমসি’র পর এবার উত্তেজনা ছড়াল রামঠাকুর কলেজে৷ বৃহস্পতিবার সকাল থেকে রণক্ষেত্রের রূপ ধারণ করে কলেজ চত্বর৷
কলেজে মনোনয়ণ পত্রগুলির স্ক্রুটিনি নিয়ে দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষের সূত্রপাত৷ বিদ্যার্থী পরিষদের অভিযোগ, সুকটিনিতে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা ছলছাতুরি শুরু করেছেন৷ বাধা দান করতেই লাঠি নিয়ে এসএফআই কর্মীরা হামলা চালিয়েছে তাদের উপর৷ পাল্টা বিদ্যার্থী পরিষদও হামলা করে৷ মুহুর্তের মধ্যে কলেজ চত্বরে দুই গোষ্ঠির মারমুখী সংঘর্ষে ছাত্রছাত্রীরা পালাতে শুরু করে৷ বহিরাগত ছাত্রছাত্রীরা কলেজে দুই পক্ষের সঙ্গে মিশে যায়৷
জানা গেছে, ইট, পাটকেল, লাঠি নিয়ে হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলি থানার পুলিশ৷ দুই পক্ষকে সামলাতে গিয়ে পুলিশকেও ক্ষোভের মুখে পড়তে হয়েছে৷ পরিস্থিতি বেগতিক দেখে কলেজে নামানো হয় বিশাল টিএসআর বাহিনী৷ এসএফআই ও বিদ্যার্থী পরিষদের কর্মীরা পুলিশের সামনেও ধস্তাধস্তি শুরু করেন৷ জানা গেছে, পুলিশ বাধ্য হয়ে বিক্ষোব্ধদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করেছে৷ সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে স্ক্রুটিনি প্রক্রিয়া ব্যাহত হয়েছে৷
বিদ্যার্থী পরিষদের অভিযোগ, প্রহসনাত্মক নির্বাচন হচ্ছে কলেজগুলিতে৷ উচ্চ শিক্ষা অধিকর্তা বরাবরের মতো এবারও নিরপেক্ষ ভূমিকা নিচ্ছেন না৷ এসএফআই বিদ্যার্থী পরিষদের বিরুদ্ধে কলেজ চত্বরে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর অভিযোগ তুলেছেন৷ বিজেপি’র মদতপুষ্ট ছাত্র সংগঠনটি আচমকা ভোটের মুখে পরিযায়ী পাখির মতো বাসা বেধেছে৷ রাজ্যে ছাত্রছাত্রীদের শিক্ষার নিশ্চয়তা প্রদানে এসএফআই সারা বছর কাজ করেন৷ ছাত্রছাত্রীদের প্রলোভন দেখিয়ে কলেজগুলিতে খাতাও খুলতে পারবে না বিদ্যার্থী পরিষদ, দাবি এসএফআই’র৷ ছাত্রছাত্রীরা ছাত্র সংসদ নির্বাচনে বিদ্যার্থী পরিষদের জামানত জব্দ করে মোক্ষম জবাব দেবে বলে দাবি রামঠাকুর কলেজের এসএফআই নেতৃত্বের৷ ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনকে রাজনৈতিক টেস্ট ম্যাচ হিসেবে নিচ্ছে উভয় শিবির৷ এসএফআই জয়ের ধারা অব্যাহত রাখতে ৯টি কলেজে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়লাভ করতে চলেছে৷ বিদ্যার্থী পরিষদ সাংগঠনিক দূর্বলতার মধ্যেও অধিকাংশ কলেজগুলিতেই বেশ কিছু আসনে মনোনয়ন দাখিল করেছে৷ জয় নিয়ে উভয় শিবির আশাবাদী হলেও এসএফআই এগিয়ে রয়েছে সহজেই অনুমেয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top