News Flash

  • Home
  • Uncategorized
  • মৃতদেহ ময়না তদন্তে আপত্তি ঘিরে জিবিতে তীব্র উত্তেজনা
Image

মৃতদেহ ময়না তদন্তে আপত্তি ঘিরে জিবিতে তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ জি বি হাসপাতালে মৃতদেহ বাড়ির লোকেদের আপত্তি উপেক্ষা করে ময়না তদন্তের জন্য কাটাছেড়া ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠে৷ অভিযোগ, কামালঘাটের বাসিন্দা স্বপন দেবের স্বাভাবিক মৃত্যুর পর হাসপাতালে মৃতদেহ নিয়ে পোষ্টমার্টম করতে চেষ্টা চালিয়েছে৷ বুধবার সকাল থেকে মৃতের পরিবারের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা হয়৷ খবর পেয়ে এলাকার বিধায়ক রতন লাল নাথ হাসপাতালে ছুটে গিয়ে স্বাস্থ্য কর্মীদের একহাত নিয়েছেন৷ সাধারণ মানুষ হাসপাতালে ভর্তি হয়ে পরিষেবা পাচ্ছে না৷ স্বজনহারা পরিবারের সমস্ত বাধা উপেক্ষা করে মৃতদেহ কাটাছেড়া করাটা সমীচিন নয় বলে দাবি করেছেন বিধায়ক রতন লালা নাথ৷ স্বাস্থ্য কর্মীরা মৃতদেহ আইন মাফিক ময়নাতদন্ত না করে ছাড়তে নারাজ৷ পরিস্থিতি বেগতিক দেখে বিধায়ক পরিবারের সদস্যদের হয়ে সই করে ব্যক্তিগত দায়িত্বে হাসপাতাল থেকে মৃতদেহ পরিবারের হাতে তোলে দিয়েছেন৷ এই ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতালে দিনভর উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top