News Flash

  • Home
  • Uncategorized
  • টিলাবাজারে গ্রামীণ ব্যাঙ্কে ফের অগ্ণিকান্ড ঘিরে রহস্য
Image

টিলাবাজারে গ্রামীণ ব্যাঙ্কে ফের অগ্ণিকান্ড ঘিরে রহস্য

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৬ সেপ্ঢেম্বর৷৷ রহস্যজনক অগ্ণিকান্ডে কৈলাসহরের টিলা বাজারস্থিত গ্রামীন ব্যাঙ্ক শাখার সার্ভার, কম্পিউটার ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা৷ কিন্তু সার্ভার ও সিস্টেমযুক্ত ৩টি কম্পিউটার পুড়ে যাওয়ার গ্রাহকদের তথ্য নষ্ট হয়েছে কিনা তা বলতে পারছেন না ব্যাঙ্ক ম্যানেজার পার্থ বনিক৷ অগ্ণিকান্ডের কাবণ জানা যায়নি৷ এসডিপিও, ফায়ার অফিসার, এসডিএম, গ্রামীন ব্যাঙ্কের রিজিওন্যাল ম্যানেজার ব্রাঞ্চ অফিস পরিদর্শন করেছেন৷
মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ অগুনের ধোয়া দেখতে পান পাশ্ববর্তী এলাকার লোকজন৷ এরা খবর দেন ফায়ার সার্ভিস, থানা এবং ব্যাঙ্ক ম্যানেজারকে৷ তাদের প্রাথমিক ধারনা সর্ট সার্কিট থেকে অগ্ণিকান্ড৷ এই ব্যাঙ্কে ১৫ হাজারেরও বেশি গ্রাহক রয়েছেন৷ রাতেই শতশত নাগরিক ভীড় জামায় ব্যাঙ্ক অফিস প্রাঙ্গনে৷ ফায়ার সার্ভিস আগুন আয়ত্বে আনে৷ তবে প্রচুর পরিমান জল ছিটানোয় নথিপত্র, কম্পিউটার, প্রিন্টারের ব্যাপক ক্ষতি হয়েছে৷ আজ বেলা ১১টা নাগাদ এসডিএম সুব্রত চৌধুরী ব্যাঙ্ক শাখা অফিস পরিদর্শন করেন৷ একবছর আগে এমনভাবেই আগুন লেগেছিল গ্রামীণ ব্যাঙ্কের এই শাখায় তখন ম্যানেজার ছিলেন উত্তম সিনহা৷ বর্তমান ম্যানেজার পার্থ বনিক ডলুগাও ব্যাঙ্কে থাকাকালে ২ বছর আগে ইউ বি আই থেকে ৯ লক্ষ টাকা তুলেছিলেন৷ গাড়ীতে একটি ব্যাগে টাকা রেখে পান দোকান যাওয়ার সময় সেই টাকা সহ ব্যাগ গায়েব হয়ে যায়৷ তদন্তের পর তার নাকি ক্রটি ধরা পড়েনি৷ বর্তমানে ৮ মাস ধরে টিলাবাজার ব্যাঙ্কে কর্মরত ৷ ফলে নাশকতামূলক বলেও এলাকার কেউ কেউ মনে করছেন৷ রাতে এক প্রাক্তন ম্যনেজার আগুন নেভানো চলাকালে জানান কিছুই নাকি ক্ষতি হয়নি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top