News Flash

  • Home
  • Uncategorized
  • ট্র্যাকের ক্লিপ খুলে রেলের নাশকতার চেষ্টা, বখাটে ছেলেকে পুলিশে দিল বাবা
Image

ট্র্যাকের ক্লিপ খুলে রেলের নাশকতার চেষ্টা, বখাটে ছেলেকে পুলিশে দিল বাবা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ সেপ্ঢেম্বর৷৷ বিশ্রামগঞ্জে ট্র্যাকের ক্লিপ খুলে রেলে নাশকতা চালানোর সাথে জড়িত বখাটে ছেলেকে পুলিশে দিয়েছে বাবা৷ পুলিশ ঐ কিশোরকে আটক করে তার দেওয়া তথ্য মোতাবেক আরও এক কিশোরকে আটক করেছে৷ বর্তমানে দুই কিশোর বিশ্রামগঞ্জ থানায় রয়েছে৷ তাদের বৃহস্পতিবার কোর্টে সোপর্দ করা হবে বলে মামলার তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন৷ ধৃতরা হল বাসু দেববর্মা এবং সত্য দেববর্মা৷ তারা দুজনেই বখাটে৷ তারা প্রায় সময় নেশাগ্রস্ত অবস্তায় থাকে৷ প্রথমে বাসু দেববর্মার বাবা পুলিশের দ্বারস্থ হন এবং ছেলের এই কুকর্মের কথা জানান৷ পুলিশ সেই মোতাবেক বাসু দেববর্মাকে আটক করে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে সত্য দেববর্মার নামে পেয়েছে৷ তাই সত্যকেও আটক করা হয়েছে৷ দুজনেই তাদের এই অপকর্মের কথা স্বীকার করেছে৷ তাদের উদ্দেশ্য কি ছিল সেটা অবশ্য জানা যায়নি৷ সেই সাথে কেউ কি তাদের মাধ্যমে এই ঘটনাটি সংঘঠিত করিয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ৷
প্রসঙ্গত, সোমবার সকাল ৯.৪৫ মিনিটে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আগরতলাগামী লোক্যাল ট্রেন৷ চালকের তৎপরতায় প্রায় তিন শতাধিক যাত্রী প্রাণে বাঁচে৷ ঘটনাটি ঘটে বিশ্রামগঞ্জ স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে এসপি অফিসের পেছনের রাবার বাগান সংলগ্ণ এলাকায়৷ উদয়পুর স্টেশন থেকে লোকাল ট্রেনটি আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়৷ ঠিক বিশ্রামগঞ্জ স্টেশন থেকে যাওয়ার পথে ঘটে বিপত্তি৷ এস পি অফিস সংলগ্ণ স্থানে পৌঁছার পূর্বেই চালকের সর্তকতায় বলতে পারে রেল লাইনে ট্রেক সরে রয়েছে৷ উপস্থিতবুদ্ধি দিয়ে চালক সঙ্গে সঙ্গে ট্রেনটির গতি শ্লথ করে দেয় এবং মাঝ রাস্তায় ট্রেনটি থামিয়ে দেন৷ রেলের ট্রেক খোলা ছিল৷ ঘটনাস্থলে এসে চালক এবং যাত্রীরা উপলব্ধি করে যে রেলের ট্রেকের জোড়া, বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে৷ যদিও ট্রেনটি যদি চলন্ত অবস্থায় থাকতো তাহলে ভয়ঙ্কর দুর্ঘটনা নিশ্চিত ছিল৷ সঙ্গে সঙ্গে খবর পৌঁছে বিশ্রামগঞ্জ রেল স্টেশনে৷ মুহুর্তের মধ্যে জড়ো হয়ে যায় শত শত মানুষ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top