News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা : তীব্র নিন্দা করলেন সোনিয়া, রাহুল ও স্মৃতি
Image

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা : তীব্র নিন্দা করলেন সোনিয়া, রাহুল ও স্মৃতি

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার তীব্র নিন্দা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী| নিন্দা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিও| গৌরী লঙ্কেশের হত্যায় দুঃখপ্রকাশ করে সোনিয়া গান্ধী বিবৃতিতে জানিয়েছেন, `গণতন্ত্রের জন্য অত্যন্ত দুঃখজনক মুহূর্ত| অসহিষ্ণুতা ও ধর্মান্ধতা আমাদের সমাজে মাথা চাড়া দিয়ে উঠছে|’ গৌরী লঙ্কেশ হত্যার তীব্র নিন্দা করে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেছেন, `সত্য কেউ দমন করতে পারবে না| আরএসএস এবং বিজেপি সত্যকে দমন করার চেষ্টা করছে, কিন্তু ভারতে এটা সম্ভব নয়|’
বিশিষ্ট সাংবাদিক-সম্পাদক গৌরী লঙ্কেশের হত্যায় দুঃখপ্রকাশ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি| বেঙ্গালুরুতে `সত্যভাষী’ সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের তীব্র নিন্দা করে স্মৃতি ইরানি জানিয়েছেন, `আশা করবো খুব দ্রুত তদন্ত হবে এবং ন্যায় বিচার পাওয়া যাবে| তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা|’ মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগরের বাসভবনে গুলি করে হত্যা করা হয় সাপ্তাহিক ট্যাবলয়েড `লঙ্কেশ পত্রিকার’ সম্পাদক গৌরী লঙ্কেশ (৫৫)-কে| নিহত সাংবাদিকের মাথায় ও পাঁজরে গুলি লেগেছে| মনে করা হচ্ছে, আততায়ীর সংখ্যা ছিল তিন জন|
বেঙ্গালুরুতে দুষ্কৃতীর গুলিতে নিহত হওয়া সাংবাদিক গৌরী লঙ্কেশ কাণ্ডে অপরাধীদের ধরতে জোরকদমে তদন্তে নেমেছে পুলিশ| বেঙ্গালুরু পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে| সেই ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে| সেই ফুটেজে বাইকে চেপে আসা দুষ্কৃতীদের ছবি ধরা পড়েছে বলে খবর| দুষ্কৃতীরা এসে গৌরীকে পরপর সাতটি গুলি চালিয়ে পালিয়ে যায়| পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতে খুন হওয়া গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডে কোনও প্রত্যক্ষদর্শীর খোঁজ পাওয়া যায়নি| কর্ণাটক রাজ্য পুলিশের প্রধান আর কে দত্ত জানিয়েছেন, গৌরী লঙ্কেশকে যখন গুলি করে খুন করা হয়, তখন প্রতিবেশীরা ভেবেছিলেন বাজি ফাটছে| পরে অবশ্য ভুল ভাঙে| প্রতিবেশীরা কেউ দুষ্কৃতীদের দেখতে পাননি|
সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যায় শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি| মঙ্গলবার রাত ৯.৫৮ মিনিট নাগাদ দুঃখপ্রকাশ করে টুইটারে মমতা লিখেছেন, `সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যা অত্যন্ত দুর্ভাগ্যজনক| বিষয়টি খুবই উদ্বেগের| আমরা এর বিচার চাই|’ সীতারাম ইয়েচুরি হত্যার তীব্র নিন্দা করেছেন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top