News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বুনিয়াদী স্তরে প্রশিক্ষণহীন শিক্ষক রয়েছেন চার হাজার চারশ
Image

রাজ্যে বুনিয়াদী স্তরে প্রশিক্ষণহীন শিক্ষক রয়েছেন চার হাজার চারশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে বুনিয়াদী স্তরে প্রশিক্ষণহীন শিক্ষক রয়েছেন ৪৪০০ জন৷ কেন্দ্রীয় নির্দেশিকা মোতাবেক তাদের প্রশিক্ষন এবং যোগ্যতা নির্ণয়ের প্রক্রিয়ায় অংশ নিতে হবে৷ মঙ্গলবার মহাকরণে এই সংবাদ জানান অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷
এদিন তিনি বলেন, রাজ্যে বর্তমানে বুনিয়াদী স্তরে শিক্ষক রয়েছেন ৩১৯৮৭ জন৷ এদের মধ্যে ৩ সেপ্ঢেম্বর ২০০১ সালের আগে শিক্ষক পদে নিয়োগ হয়েছেন ১৪৬৫৪ জন৷ এনসিটিই নির্দেশিকা মোতাবেক তাদের প্রশিক্ষণ এবং যোগ্যতা নির্ণয়ের প্রক্রিয়ায় ছাড় দেওয়া হয়েছে৷ কেবলমাত্র ৩ সেপ্ঢেম্বর ২০০১ সালের পরে শিক্ষক পদে নিযুক্ত ৪৪০০জন এই প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে হবে৷ ইতিমধ্যে তাদের রেজিস্ট্রেশন শুরু হয়েগেছে৷ অর্থমন্ত্রীর বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমাপ্ত হবে৷ তিনি আরো জানান, ২০১২ সালে বিজ্ঞান স্নাতক শিক্ষক পদে যারা চাকুরী পেয়েছিলেন তাদেরও প্রশিক্ষণ এবং যোগ্যতা নির্ণয় প্রক্রিয়ায় অংশ নিতে হবে৷ কারণ, তাদেরও শিক্ষক প্রশিক্ষণ নেই৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top