News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাদের হিজাব পরা নিষিদ্ধ তাজিকিস্তানে
Image

মহিলাদের হিজাব পরা নিষিদ্ধ তাজিকিস্তানে

দুশানবে, ৩ সেপ্টেম্বর (হি.স.) : তাজিকিস্তানে মহিলাদের হিজাব পরা নিষিদ্ধ করল সেদেশের সরকার। তবে হিজাব নিষিদ্ধ হলেও মহিলাদের ট্র্যাডিশনাল পোশাক পরা আবশ্যিক বলে জানিয়ে দেওয়া হয়েছে।
মুসলিম অধুষ্যিত তাজিকিস্তানে মহিলাদের হিজাব নিষিদ্ধ করে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবিষয়ে তাজিকিস্তানের আইনসভায় বিলও পাশ হয়েছে। সংস্কৃতিমন্ত্রী শামসিদ্দিন ওরুমবেকজ়োদা জানিয়েছেন, “ইসলামিক পোশাক সত্যিই বিপজ্জনক।” তিনি বলেন, যখন কোনও মহিলা হিজাব পরে থাকেন, তখন অন্যরা সন্দেহের চোখে তাকান। হিজাবের নিচে কিছু লুকিয়ে রাখতে পারেন বলে দুশ্চিন্তায় থাকেন। তাজিকিস্তান আগেও ইসলামিক পোশাকে কটাক্ষ করেছিল। বলা হয়েছিল, ইসলামিক আবরণ “ভিনগ্রহের সংস্কৃতি”। চলতি আইনে সরকারি অফিসগুলিতে মহিলাদের হিজাব পরা ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে। আগস্টের শুরুতেই ৮০০০ মহিলাকে সরকারি অফিসে হিজাব পরতে নিষেধ করেন আধিকারিকরা। যদিও এখনও হিজাব পরলে কোনও জরিমানার কথা ঘোষণা করেনি সরকার।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top