News Flash

  • Home
  • Uncategorized
  • মারণ ব্লু-হোয়েলের হাত থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতে নির্দেশিকা জারি করল সিবিএসই
Image

মারণ ব্লু-হোয়েলের হাত থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতে নির্দেশিকা জারি করল সিবিএসই

গোয়ালিয়র, ৩ সেপ্টেম্বর (হি.স) : সারা ভারতে মারণ ব্লু-হোয়েল গেমের দাপটে একটার পর একটা শিশু ও কিশোর এবং কিশোরীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এবিষয়ে দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই একটি গাইড লাইন বা নির্দেশিকা জারি করেছে। ১৮ টি পয়েন্ট সম্বলিত ওই গাইড লাইনে আছে। এই নির্দেশিকা সিবিএসই অধীনে থাকা সারা দেশের সমস্ত স্কুলের জন্য প্রযোয্য হবে বলে জানানো হয়েছে। সারা ভারতে ছড়িয়ে থাকা সিবিএসইর সমস্ত স্কুলে ব্লু-হোয়েল গেমের বিরুদ্ধে এই নির্দেশিকা স্কুলের শিক্ষক ও অভিভাবককে দেওয়া হবে। এই নির্দেশিকায় স্কুলের মধ্যে শিশু ও কিশোর-কিশোরীরা কোন ধরণে কম্পুটার গেজেট আনতে পারবে। এমন কোন গেজেট আনা যাবে না যার মধ্যে ওডিও বা ভিডিও চালানো যাতে পারে।

যদিও সোশ্যাল মিডিয়ায় ভারত সরকারের পক্ষ থেকে ব্লু-হোয়েল অনলাইন গেমটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তবুও স্কুলে পড়া ছেলেমেয়েরা এই গেমের জালে জড়িয়ে পড়ছে এবং অকালে ঝরে যাচ্ছে প্রাণ। দেশের বেশির ভাগ স্কুলে ছাত্রছাত্রীরা এই গেমের চর্চা করছে এবং এই গেমের শিকার হচ্ছে। সূত্র থেকে জানা যাচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে স্কুল পড়ুয়া শিশুরা ব্লু-হোয়েলের বিষয়ে জানছে আর এই গেমের মধ্যে ঢুকে যাচ্ছে। সম্প্রতি গুগুলের এক সার্ভেতে বলা হয়েছে যে মধ্য প্রদেশের গোয়ালিয়র আর জব্বলপুরে বাচ্চারা ব্লু-হোয়েল গেম ইন্টারনেটের মাধ্যমে সার্চ করছে। এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বিচার করে সিবিএসই স্কুল ও অভিভাবকদের উদ্দেশ্যে একটি নির্দেশনামা জারি করেছে। যেখানে বলা হয়েছে যে স্কুলের মধ্যে আইপ্যাড, সিডি প্লেয়ার, স্মার্ট ফোন এবং অন্যান্য বৈদ্যুতিক গেজেটকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি ওই নির্দেশিকায় ব্লু-হোয়েল আশক্তি কি করে কাটানো যায় সেই বিষয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top