News Flash

  • Home
  • Uncategorized
  • অন্য মেজাজে রাজ্যে পালিত ঈদ উৎসব
Image

অন্য মেজাজে রাজ্যে পালিত ঈদ উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্ঢেম্বর ৷৷ আজ গোটা দেশের সাথে রাজ্যেও উৎসবের মেজাজে ঈদ পালিত হচ্ছে৷ ঈদকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ

শনিবার ঈদ উপলক্ষ্যে আগরতলায় গেঁদু মিয়ার মসজিদে নামাজ পড়ছেন মুসলীম ধর্মাবলম্বীরা৷ নিজস্ব ছবি৷

উদ্দীপনা লক্ষ্য করা গেছে রাজ্যের মুসলিম ধর্মাবলম্বী সহ অন্যান্যদের মধ্যে৷
আজ সকাল সাড়ে আটটায় গেদু মিয়াঁ মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের মূল নামাজ৷ প্রায় একই সময়ে রাজ্যের সর্বত্রই মসজিদ এবং ঈদগাহে ঈদের নামাজ আদায় করে ধর্মপ্রাণরা৷ নামাজের পরই ধর্মপ্রাণরা কুরবানি পর্ব শেষ করে গরিবদের মধ্যে মাংস বিলি করেন৷ ধনী গরিব সবাই মিলেই ঈদের আনন্দে মেতে উঠে৷
পাশাপাশি রাজ্যের অধিকাংশ স্থানে মিশ্র বসতিপূর্ণ এলাকাতে মুসলিমদের সাথে মিলে হিন্দু এবং অন্য ধর্র্মবলম্বীদের মধ্যেই ঈদকে কেন্দ্র করে উৎসাহ দেখা যায়৷ তবে উল্লেখযোগ্য বিষয় হল, এবার রাজধানী এবং রাজ্যের বিভিন্ন এলাকায় অনেকেই বাড়িঘরে গরু কুরবানি না করে ছাগল, ভেরা, খাসি ইত্যাদি পশু কুরবানি করেছেন৷ এসব পশুর মাংস বিলিও করা হয়৷ যদিও এবছর ঈদকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা সামান্য বাড়ানো হয়েছে৷ যেকোনো ধরনের উস্কানি এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে মহকুমা প্রশাসনকেও সতর্ক থাকার নির্দেশ রয়েছে বলে খবর৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top