News Flash

  • Home
  • Uncategorized
  • মেক্সিকোয় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় লিডিয়া, মৃত ৪
Image

মেক্সিকোয় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় লিডিয়া, মৃত ৪

মেক্সিকো সিটি, ২ সেপ্টেম্বর (হি.স.) : মেক্সিকোর উত্তর–পশ্চিমে লা পাজ বন্দে ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় লিডিয়া। এপর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। লিডিয়ার দাপটে শুক্রবার পশ্চিমের বহু জায়গায় তুমুল ঝড়বৃষ্টি চলছে। মেক্সিকো শহরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শনি এবং রবিবার বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
জনপ্রিয় পর্যটন কেন্দ্র লা পাজে পর্যটনের ভরা মরশুমে এখন ভিড়ে ঠাসা। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছেন কমপক্ষে ২০,০০০ পর্যটক। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ১৪০০ মানুষ। লিডিয়ার দাপটে গাছ পড়ে, বিদ্যুতের খুঁটি উপড়ে বহু বাড়ি বিদ্যুৎহীন। তবে ভূমিতে আছড়ে পড়ার পর তার গতিবেগ ক্রমেই কমছে। যত লিডিয়া পার্বত্য অঞ্চলের দিকে সরবে তত সে আরও দুর্ব হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে,আটলান্টিক মহাসাগরের উপর ক্রমেই শক্তি বাড়াচ্ছে ক্যাটাগরি থ্রি হারিকেন ইরমা। শক্তি বাড়িয়ে আগামী সপ্তাহের শুরুতে ক্যারিবীয় সমুদ্রের কাছাকাছি চলে আসতে পারে ইরমা বলে আশঙ্কা আবহাওয়াবিদদের । আমেরিকার জাতীয় আবহাওয়াবিদরা জানিয়েছে, হারিকেন ইরমার হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। ক্রমেই সে আটলান্টিকের পশ্চিমে এগোচ্ছে। ইরমার গতিবিধির উপর নজর রাখছে আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার। সতর্ক করা হয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলিকে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top