নিউইয়র্ক, ১ সেপ্টেম্বর (হি.স.) : দ্বিতীয় রাউন্ডেও লড়াই করে জিতলেন রজার ফেডেরার৷ বৃহস্পতিবার রাতে রাশিয়ার মিখাইল ইউঝিনিকে পাঁচ সেটের ম্যারাথন লড়াইতে হারালেন রজার৷ ম্যাচের ফল ফেডেরারের পক্ষে ৬-১, ৬-৭, ৪-৬, ৬-৪, ৬-২৷ জয় পেয়েছেন রাফায়েল নাদালও৷
আগের ম্যাচেই মার্কিন খেলোয়াড় ফ্রান্সিস টিয়াফোর বিরুদ্ধে কোনও রকমে জয় পেয়েছিলেন রজার৷ পাঁচ সেটের লড়াইতে পিছিয়ে পড়েও জিতে যান ১৯ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন৷ এদিনও একসময় পিছিয়ে পড়েছিলেন ‘ফেডএক্স’৷ তবে অভি়জ্ঞতার জোরে ম্যাচ বের করে নেন তিনি৷
বৃহস্পতিবার সেন্টার কোর্টে প্রথম সেট ৬-১ জিতেই শুরু করেন ফেডেরার৷ তবে দ্বিতীয় সেটে ৭-৬ কামব্যাক করেন ইউঝিনি৷ তৃতীয় সেটেও দর্শকদের হতাশা বাড়িয়ে আবার ফেডেরারকে হারিয়ে দেন রাশিয়ান টেনিস খেলোয়াড়৷ এই সময় ইন্দ্রপতনের আশঙ্কা করছিলেন অনেকেই৷ পরের দুই সেটে দাপটের সঙ্গে প্রত্যাঘাত করেন সুইস মায়েস্ত্রো৷ তাঁর সামনে এই দুই রাউন্ডে ইউঝিনি কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি৷

দ্বিতীয় রাউন্ডও জিতলেন রজার ফেডেরার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















