News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু এক পুলিশ কর্মীর, জখম ৫
Image

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু এক পুলিশ কর্মীর, জখম ৫

শ্রীনগর, ২৬ আগস্ট (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় পুনরায় তপ্ত হল ভূস্বর্গ| শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জেলা পুলিশ লাইন্সে (ডিপিএল) আচমকাই হামলা চালায় আতঙ্কবাদীরা| সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে এক জন পুলিশ কর্মীর| এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন পুলিশ কর্মী| উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার ভোর ৪.২০ মিনিট নাগাদ জেলা পুলিশ লাইন্স (ডিপিএল) ঘিরে ফেলে অতর্কিতে হামলা চালায় আতঙ্কবাদীরা| সন্ত্রাসবাদী হামলায় জখম হন তিন জন পুলিশ কর্মী ও তিন জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ান| নিরাপত্তা রক্ষীরাও পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছেন| গুলি চালানোর পরই জেলা পুলিশ লাইন্সের ভিতরে লুকিয়ে পড়ে দুই-তিন জন সন্ত্রাসবাদী| পরিস্থিতির মোকাবিলা করতে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে|
উচ্চপদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সন্ত্রাসবাদী হামলায় জখম তিন জন পুলিশ কর্মী ও তিন জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হলে, মৃত্যু হয় এক জন পুলিশ কর্মীর| বাকি ৫ জন হাসপাতালে চিকিত্সাধীন| তাঁদের শারীরিক অবস্থাও সঙ্কটজনক|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top