News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীর দাবীতে এবার মুখ্যমন্ত্রীর আবাসনে ধর্ণা নার্স প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের
Image

চাকুরীর দাবীতে এবার মুখ্যমন্ত্রীর আবাসনে ধর্ণা নার্স প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫  আগস্ট ৷৷ প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা সরকারী চাকরীর দাবীতে লাগাতর আন্দোলন৷ সিপিআইএম সদর কার্য্যালয়ে ঘেরাও এবং  দলের রাজ্য সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ এর ২৪ ঘন্টার ব্যবধানে শুক্রবার আবারো মাঠে নামলো কর্মপ্রত্যাশীরা৷ নার্স নিয়োগের ক্ষেত্রে এই বছর স্বাস্থ্য দপ্তর থেকে পরীক্ষা বাধ্যতা মূলক করতেই বিপত্তি দেখা দেয়৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের দ্বারস্থ হয়েছেন এদিন প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা৷ বিজন বাবুর কথায় সন্তুষ্ট হতে না পারায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে বলে খবর৷ তাঁদের দাবী, সিনিয়রিটি ভিত্তিক নিয়োগ করতে হবে৷ স্বাস্থ্য দপ্তর কেন্দ্রীয় আইনের আওতার মধ্যে থেকে নিয়োগ করতে গিয়ে পরীক্ষা বাধ্যতামূলক  করেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর৷ এই প্রেক্ষিতে, কর্মপ্রত্যাশীদের নেতা-মন্ত্রী ও লোক্যাল থেকে সুপারিশ নিয়ে চাকরীর রাস্তা বন্ধ হতেই ক্ষোভ আছড়ে পড়ে পার্টি অফিস থেকে মন্ত্রীর বাসভবনে৷ স্বাস্থ্য দপ্তরের অন্তর্ভূক্ত বিষয়টিকে দপ্তরের মন্ত্রী এবং আমলাদের সঙ্গে আলাপ আলোচনা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ স্বজন-পোষণ ও আদালতে ক্রমাগত  চাকরী কেলেঙ্কারীতে মুখ পুড়িয়ে সরকার নিয়োগ নিয়ে ঝুঁকি নিতে নারাজ৷ নার্স নিয়োগে পরীক্ষা পদ্ধতি সরিয়ে রেখে সিনিয়রিটি প্রাধান্য দেওয়ার কর্মপ্রত্যাশীদের দাবীর যৌক্তিকতা নিয়ে নানা প্রশ্ণ উঠছে সাধারণ মানুষের মধ্যে৷

Releated Posts

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top