News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণে দোষী রামরহিম, অনুগামীদের তান্ডবে লন্ডভন্ড পাঞ্জাব-হরিয়ানা, মৃত ২৮
Image

ধর্ষণে দোষী রামরহিম, অনুগামীদের তান্ডবে লন্ডভন্ড পাঞ্জাব-হরিয়ানা, মৃত ২৮

পাঁচকুলা, ২৫ অগাস্ট (হি.স.) : স্বঘোষিত ধর্মগুরু বাবা গুরমিত রামরহিম সিংকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করার পরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়ে হরিয়ানার পাঁচকুলাসহ পাঞ্জাব-দিল্লি ও গাজিয়াবাদে। এই তান্ডবের জেরে উত্তাল পাঞ্জাব-হরিয়ানাসহ দিল্লি অানন্দ বিহারও৷ গুরমিত অনুগামীরা অাদালতের রায় মানতে না পেরে হরিয়ানাসহ পার্শ্ববর্তী এলাকায় রীতিমত তান্ডব চালালো। নিরাপত্তায় থাকা পুলিশদের উপর অাক্রমণ চালালে খন্ডযুদ্ধ বেধে যায়। ২৮ আগস্ট সাজা ঘোষণা হবে। ততদিন পর্যন্ত তাঁকে সেনা আদালতে রাখা হবে বলে অাদালত সূত্রে জানা গিয়েছে। গুরমিতের জন্য আলাদা অস্থায়ী জেলের বন্দোবস্ত করা হয়েছে। সূত্রের খবর, গুরমিত অনুগামীদের বিক্ষোভ থামাতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। জানা গিয়েছে, গুলিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮। অাহত প্রায় অাড়াইশোর বেশি। অাহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অানতে ১০ কোম্পানি সেনা নামানো হয়েছে। হরিয়ানায় অশান্তি ঠেকাতে সেনা ফ্ল্যাগমার্চ করে। তিন রাজ্যের মুখ্যমন্ত্রী শান্তির আবেদন জানিয়েছেন। হরিয়ানা ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তড়িঘড়ি কিরঘিজস্তান সফর সেরে ভারতে ফিরে অাসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ঘটনার পর প্রধানমন্ত্রী দফতর থেকে হরিয়ানা সরকারের থেকে রিপোর্ট তলব করা হয়েছে।
এদিন রায় ঘোষণার সঙ্গে সঙ্গে জ্বলে উঠল পাঁচকুলা৷ আগুন লাগান হয়েছে দু’টি রেল স্টেশনে৷ আক্রান্ত পুলিশ থেকে সংবাদ মাধ্যমর কর্মীরা৷ এর অাগে স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের শিষ্যা ধর্ষণ মামলার রায় ঘোষণাকে ঘিরে পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। রেলসূত্রের খবর, এজন্যে বহু ট্রেন আগামী চারদিনের জন্যে বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে ২০১টি মেল এবং এক্সপ্রেস ট্রেন। এছাড়া ১০৯টি প্যাসেঞ্জার ট্রেনও বাতিল করা হয়েছে। ট্রেনের পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত। বাতিল করা হয়েছে বেশ কিছু বাস। পাশাপাশি এমএমএস পরিষেবা এবং মোবাইল ইন্টারনেট সার্ভিস পরিষেবাও সাময়িকভাবে রদ করা হয়েছে। জানা গিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সর্বতোভাবে উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেকারণেই এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। লাগু করা হয় ১৪৪ ধারাও। যেকোনও সময় বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় হরিয়ানার মুখ্যমন্ত্রী এমএল খট্টর সেনাকে সর্বক্ষণ তৈরি থাকতে বলেছেন। এমনকি হরিয়ানা এবং পাঞ্জাব হাইকোর্ট নির্দেশ দিয়েছে, যেকোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে সঙ্গে সঙ্গে সেনা নামাতে। উত্তেজনাপূর্ণ ভাষা প্রয়োগের ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
অাদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ায় গুরমিতের অনুগামীরা মারমুখী হয়ে উঠে। ব্যারিকেড ভেঙে পাথর ছুঁড়তে থাকে তারা। বেশ কয়েকটি টিভি চ্যানেলের ওবি ভ্যানও ভাঙচুর করে। অাগুন ধরিয়ে দেওয়া হয় স্থানীয় অায়কর ভবন ও জীবন বিমা দফতর। তাদের সামলাতে শূন্যে গুলি চালায় পুলিশ, কাঁদানে গ্যাসও ছোঁড়ে। জল কামান ব্যবহার করে, লাঠি চালিয়েও পরিস্থিতি সামলানোর চেষ্টা করে।
এদিন কড়া নিরাপত্তায় রাম রহিমকে বের করা হয়েছে আদালত থেকে। নটি গাড়ি নিয়ে আম্বালার জেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে কনভয়। সুরক্ষার জন্যে নামানো হয়েছে সেনা। আকাশপথে নজরদারি চলছে হেলিকপ্টারে।এর অাগে এদিন এই মামলার রায় ঘোষণার অাগে পাঁচকুলার আদালত চত্বরে দুশোটি গাড়ি সঙ্গে নিয়ে ঢোকেন ধর্মগুরু। এই মামলার রায় ঘোষণা নিয়ে আদালত চত্বরে ভিড় জমান ধর্মগুরুর বহু ভক্ত। পাঁচকুলার উত্তেজনায় পুড়েছে প্রতিবেশী পাঞ্জাব এবং দিল্লি। পাঞ্জাবের মানসায় অায়কর দফতরের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দিল্লির আনন্দবিহার স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনের দুটি কামরায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা হয়। হরিয়ানায় অশান্তি ঠেকাতে সেনা ফ্ল্যাগমার্চ করে। তিন রাজ্যের মুখ্যমন্ত্রী শান্তির আবেদন জানিয়েছেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, “আমি রাজ্যবাসীর কাছে শান্তি এবং ঐক্য বজায় রাখার আবেদন জানাচ্ছি। কাউকে শান্তি নষ্ট করতে দেওয়া হবে না।” হরিয়ানা ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তড়িঘড়ি কিরঘিজস্তান সফর সেরে ভারতে ফিরে অাসেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগুন ধরিয়ে ধ্বংস হয় বহু সরকারি সম্পত্তি | রাম রহিমের সম্পত্তি বাজেয়াপ্তের করার নির্দেশ দেয় অাদালত। সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট। হরিয়ানা জুড়ে নৈরাজ্য চলতে থাকায় তোপের মুখে পড়েছে মনোহরলাল খাট্টার প্রশাসন। আদালতের নির্দেশের পরও কেন পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি ১৪৪ ধারা ভেঙে কীভাবে জমায়েত হল তার ব্যাখ্যা দিতে পারেনি প্রশাসন।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top