News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যভাগের দাবিতে ত্রিপাক্ষিক বৈঠক না হলে রাজ্যের পরিবেশ বিষিয়ে উঠবে, কড়া হুঁশিয়ারী আইপিএফটির
Image

রাজ্যভাগের দাবিতে ত্রিপাক্ষিক বৈঠক না হলে রাজ্যের পরিবেশ বিষিয়ে উঠবে, কড়া হুঁশিয়ারী আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ রাজ্যভাগের দাবিতে ত্রিপাক্ষিক বৈঠক অনতিবিলম্বে না হলে রাজ্যের পরিবেশ বিষিয়ে উঠবে, কড়া

বুধবার জনজাতি দিবস উপলক্ষ্যে খুমুলুঙে আইপিএফটির র্যালী এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে৷ ছবি নিজস্ব৷

হুশিয়ারি দিলেন আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা৷ পাশাপাশি জানালেন, পৃথক রাজ্যের দাবি না মানলে কোন রাজনৈতিক দলের সাথে নির্বাচনী আতাঁত করবে না আইপিএফটি৷ বরং, ৫০টি আসনে দল প্রার্থী দিতে প্রস্তুত হয়ে আছে, তাও জানিয়েছেন৷
২৩ আগস্ট বুধবার জনজাতি দিবস উপলক্ষ্যে টানটান উত্তেজনার মধ্য দিয়ে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সদর দফতর খুমুলুঙে আইপিএফটির র্যালী এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে৷ এই র্যালী এবং সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল৷ এরই মধ্যে আইপিএফটির রাজ্য সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা পৃথক রাজ্যের দাবী নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন৷ খুমুলুঙের খুমপুই একাডেমী সুকল মাঠে আয়োজিত এই বিক্ষোভ সভায় প্রচুর সংখ্যক উপজাতি অংশের জনগণ সামিল হয়েছিলেন৷ এর আগে বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে৷ আইপিএফটির সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা সভায় বলেন, সংগঠন ঐক্যবদ্ধ ভাবে বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে৷ আর এর মহড়া দেওয়া হচ্ছে আজ৷ তিনি বলেন, গত বছরের ২৩ আগস্ট, ঠিক আজকের দিনেই তিপ্রাল্যান্ডের দাবীতে দল আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করেছিল৷ কিন্তু সেই আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হয়৷ শহরের গাড়ি পোরানো থেকে শুরু করে মারপিট সবই হয়েছে৷ এর দায় আইপিএফটির উপর চাপানো হয়েছে৷ কিন্তু, এই ঘটনার তদন্তের রিপোর্ট এক বছর বাদেও প্রকাশ করা হয়নি৷ কারণ, এই ঘটনার পেছনে ক্ষমতাসীন সিপিআইএম’র ষড়যন্ত্র ছিল৷ অথচ আইপিএফটিকে মিথ্যা দোষ দিয়ে আগরতলায় সভা ও মিছিল সংগঠিত করতে দেওয়া হয়নি৷ তাঁর হুশিয়ারী, পুলিশ দিয়ে আইপিএফটিকে দমিয়ে রাখা যাবে না৷
এদিন তিনি বলেন, পৃথক রাজ্যের দাবীকে সামনে রেখে অনতিবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিদের নিয়ে ত্রি-পাক্ষিক বৈঠক ডাকা না হলে বড় ধরনের আন্দোলন সংগঠিত করা হবে৷ সারা রাজ্য জুড়ে এই আন্দোলন চলবে৷ তাতে আইন-শৃঙ্খলাও বিঘ্নিত হতে পারে৷ তিনি দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, অনেক দিন অপেক্ষা করেছে দল৷ এখন দাবী আদায়ে বৃহত্তর প্রতিরোধ গড়ে তুলতে হবে৷
এদিন তিনি আরও বলেন, রাজ্যের যে সমস্ত রাজনৈতিক দল পৃথক রাজ্যের দাবীকে সমর্থন করবে না তাদের সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে কোন ধরনের আসন সমঝোতায় যাবে না আইপিএফটি৷ রাজ্যের ৬০ টি বিধানসভার কেন্দ্রের মধ্যে ৫০টিতে একক ভাবে প্রার্থী দেবার জন্য আইপিএফটি তৈরি রয়েছে৷
এদিন, আইপিএফটির বিক্ষোভ সভাকে কেন্দ্র করে খুমুলুঙ সহ সমগ্র এলাকাজুড়ে প্রচুর সংখ্যক নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছিল৷ জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সমস্ত কিছু শান্তিপূর্ণভাবে চললেও বিস্তীর্ণ এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে৷ আইপিএফটির জমায়েতে আগত কর্মী সমর্থকরা ফিরে না যাওয়া পর্যন্ত উত্তেজনা বহাল থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top