News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর প্রসঙ্গে ভারতের পাশেই দাঁড়াল ইসরায়েল
Image

কাশ্মীর প্রসঙ্গে ভারতের পাশেই দাঁড়াল ইসরায়েল

জেরুজালেম, ২০ আগস্ট (হি.স) : কাশ্মীর প্রসঙ্গে ভারতের পাশেই দাঁড়াল ইসরায়েল । আমেরিকার জিউস কমিউনিটির উদ্যোগে ইসরায়েল গেছেন ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদদের একটি প্রতিনিধি দল । ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসরায়েলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে কাশ্মীর ইস্যুতে তারা কোনভাবেই পাকিস্তানকে সমর্থন করবেন না ।
ভারতের কাছে ইসরায়েলের এই পদক্ষেপ স্বস্তিদায়ক । সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতকে সমর্থন করলেও । এতদিন পর্যন্ত কাশ্মীরের বিষয়ে তারা নীরবই ছিল । এবার তারা স্পষ্ট জানিয়ে দিল যে কাশ্মীর বিষয়ে তারা ভারতের পাশেই থাকবে । পাকিস্তানকে তারা সমর্থন করবে না । সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর দুই দেশকে আরও বেশি করে কাছাকাছি এনেছে । তারই ইতিবাচক প্রভাব পড়েছে দুই দেশের সম্পর্কের মধ্যে ।
সন্ত্রাসবাদ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প আগেই ভারতের পাশে দাঁড়িয়েছিল এবার সেই তালিকায় ইসরায়েল যুক্ত হওয়ার ফলে ভারত ভিত আরও বেশি শক্তিশালী হল ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top