নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ প্রবল বর্ষনে ভয়াবহ বন্যা৷ হাওড়া নদীর পাশ্ববর্তী এলাকার বাড়িঘর জলের নিচে৷ শরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছে শতশত পরিবার৷ তাদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিল নেতাজী প্লে ফোরাম সেন্টার৷ রবিবার সকালে মানুষ মানুষের জন্য, এই ভাবনাকে পাথেয় করে জন সেবায় এগিয়ে গিয়েছে নেতাজী প্লে ফোরাম সেন্টার৷ বন্যা কবলিত মানুষজন আশ্রয় নিয়েছেশিবিরে৷ প্রশাসন তাদের পাশে থাকলেও সবার কাছে পরিষেবা পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে না৷ মানুষকে সাহায্যের মনোভাব নিয়ে শরনার্থী শিবিরে পৌঁছে পানীয় জল ঔষধ পত্র ও খাবার বিলি করল নেতাজী প্লে ফোরাম বিদ্যামন্দির সুকলে শরনার্থীদের৷ শিবিরে গিয়ে বিভিন্ন সামগ্রী তুলে দিলেন তারা৷ অন্যদিকে গাঙ্গাইল রোড স্থিত ফরেষ্ট অফিসে যে শরনার্থী শিবির রয়েছে সেখানে ও আশ্রিতদের মধ্যে ত্রাণ সামগ্রী সহ ঔষধ পত্র পৌঁছে দেয়া হয় নেতাজী প্লে ফোরামার সেন্টারের পক্ষ থেকে৷ ক্লাবের এই উদ্যোগের কথা তুলে ধরলের সভাপতি দিলীপ আচার্য্য৷ তাঁর মতে নেতাজী প্লে ফোরাম সেন্টার সর্বদাই মানুষের পাশে থেকে নানা রকম কাজ করে আসছে৷ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল৷ আগামী দিনেও তারা পাশে থাকবেন এটাই প্রত্যয়৷

বন্যা দুর্গতদের ত্রাণ সরবরাহ নেতাজী প্লে ফোরামের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















