News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাপক অনিয়ম, বিনা টেন্ডারে বছরে আড়াই কোটির মসূর ডাল
Image

ব্যাপক অনিয়ম, বিনা টেন্ডারে বছরে আড়াই কোটির মসূর ডাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগষ্ট৷৷ বিনা টেন্ডারেই বছরে আড়াই কোটি টাকার মসূর ডাল সরবরাহের বরাত পেয়ে যাচ্ছে কিছু সংস্থা৷ খোদ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী র জেলাতে এই ঘটনা হচ্ছে বলে অভিযোগ৷ এই দপ্তরের অধীনস্থ দুই সিডিপিও এবং অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধেই উঠল বিনা টেন্ডারে মসূর ডাল সংগ্রহ করার মতো গুরুতর অভিযোগ৷ জানা গেছে, উত্তর জেলায় দুই সিডিপিও অফিস থেকে সময়ে সময়ে মসূর ডাল সরবরাহের জন্য টেন্ডার ডাকা হয়৷ বিভিন্ন ব্যক্তি কিংবা সংস্থা সর্বনিম্ন দরও দেয়৷ কিন্তু শেষ বেলায় দেখা যায় তারা মসূর ডাল সরবরাহের বরাত পাচ্ছেই না৷ স্থানীয় বিজেপি নেতা আশিষ নাথ জানান, টেন্ডারে অংশ না নিয়েই অদৃশ্য হাতের ইশারায় ডাল সরবরাহের বরাত পেয়ে যাচ্ছে ধর্মনগরের স্বাধীন কো-অপারেটিভ সোসাইটি, পানিসাগরের একটি প্যাক্স এর মতো কিছু সংস্থা৷ আরও উল্লেখযোগ্য ঘটনা কদমতলা সিডিপিও অফিস মন্ত্রী বিজিতা নাথের বাড়ির খুবই কাছে৷ অভিযোগ, মসূর ডালের জন্য লোক দেখানো টেন্ডার আহ্বান করা হচ্ছে৷ নেপথ্যে রয়েছে অদৃশ্য লেনদেনের কারবার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top