News Flash

  • Home
  • Uncategorized
  • যুবকের অস্বাভাবিক মৃত্যু , শ্মশান থেকে তুলে এনে মৃতদেহ ময়নাতদন্ত, চাঞ্চল্য
Image

যুবকের অস্বাভাবিক মৃত্যু , শ্মশান থেকে তুলে এনে মৃতদেহ ময়নাতদন্ত, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৩ আগস্ট৷৷ ফাঁসিতে আত্মহত্যা করল এক যুবক৷ ঘটনা বিশালগড় মুড়াবাড়ি এলাকায়৷ তার নাম রাজু দেব (২৮)৷ পিতা কাজল দেব৷ পেশায় ব্যবসায়ী৷ জানা যায়, গতকাল রাতে অধিক নেশায় আশক্ত থাকার ফলে মা-বাবার সাথে ঝগড়া হয় রাজুর৷ মা-বাবা অতিষ্ট হয়ে ছেলেকে বকুনি দিতেই অপমানে নির্জন এলাকায় গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে৷ পরে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেন৷ পরবর্তী সময়ে চিকিৎসকেরা পোষ্ট মর্টেম করাতে বললে মৃতের পরিবার রাজী না হয়ে মৃতদেহ নিয়ে বাড়ী চলে যান৷ এতে চিকিৎসক সহ গোটা এলাকায় সন্দেহের সৃষ্টি হয়৷ আসলে এটি কি হত্যা নাকি আত্মহত্যা? পরবর্তী সময়ে গভীর রাতে তাকে বাড়ীর লোকজন শেষকৃত করার জন্য শ্মশান ঘাটে নিয়ে যায় বলে অভিযোগ৷ এতে এলাকাবাসীর সন্দেহ আরো চরম আকারে বাড়ে৷ খবর যায় বিশালগড় থানায়৷ পরে বিশালগড় থানার হস্তক্ষেপে রাত্র তিনটা পচিশ মিনিট নাগাদ শ্মশান থেকে মৃতদেহ পুনরায় তুলে আনা হয় এবং রবিবার বিকালে পোষ্ট মর্টেম করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ প্রশ্ণ উঠছে কেন মৃতের পরিবার রাতারাতি ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে চেয়েছে৷ পরে পুলিশ এই ব্যাপারে একটি মামলা নিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top