নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৯ আগষ্ট৷৷ বাম শাসিত ত্রিপুরা রাজ্য সরকারের কাছ থেকে নিজের ন্যায্য প্রাপ্য পেতে হলে আইনি লড়াই করতে হবে৷
এমন একটি বিষয় নেই যে রাজ্যের সরকারী এবং আধা সরকারী প্রতিষ্ঠানের কর্মচারীরা তাদের ন্যায্য প্রাপ্য আদালতের রায় ছাড়া পেয়েছেন৷ অনেকের পক্ষে আদালতে যাওয়া সম্ভব হয় না তাদের আর্থিক কারণে, তাই তারা বরাবরের মতই ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন৷ যেমনটি হয়েছে জুটমিল কর্মচারীদের সঙ্গে৷ ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি সুবির দেববর্র্ম জানিয়েছেন, জুটমিলের অবিসাররা তাদের নিজের পয়সায় সুপ্রিম কোর্ট পর্যন্ত দীর্ঘ লড়াই এর পর তাদের নিজস্ব প্রাপ্য আদায় করতে সক্ষম হন৷ অথচ যাদের আর্থিক অনটনের জন্য সংসার চলে না, জুটমিলের যে সমস্ত কর্মীরা আর্থিক অভাব অনটনের কারণে মামলা পরিচালনা করতে না পারায় তারা তাদের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হলেন৷ এইরকমটা হল শুধু মাত্র রাজ্য সরকারের একগুঁয়েমির কারণে৷ অথচ রাজ্য সরকার সঠিক সিদ্ধান্ত নিলে রাজ্য সরকারের এই ক্ষতি হত না৷ রাজ্য সরকারের এই নীতিতে ক্ষুব্ধ কর্মচারী মহল৷
রাজ্য সরকারের কাছ থেকে মামলাছাড়া প্রপ্তির আশা নেই কর্মচারীদের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















