News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তরিক অভিনন্দন আহমেদ প্যাটেল জী, শুভেচ্ছা শরদ যাদবের
Image

আন্তরিক অভিনন্দন আহমেদ প্যাটেল জী, শুভেচ্ছা শরদ যাদবের

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): গুজরাট থেকে রাজ্যসভা নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী আহমেদ প্যাটেলকে অভিনন্দন জানালেন প্রবীণ জেডি(ইউ) নেতা শরদ যাদব| রাজ্যসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য আহমেদ প্যাটেলের প্রয়োজন ছিল ৪৪টি ভোট| ৪৪টি ভোট পেয়েই গুজরাটে কংগ্রেসের মানরক্ষা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল| মঙ্গলবার মধ্যরাতে ভোটের ফল ঘোষণা হয়েছে| বুধবার সকালে আহমেদ প্যাটেলকে অভিনন্দন জানিয়েছেন শরদ যাদব|
রাজ্যসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য আহমেদ প্যাটেলকে অভিনন্দন জানিয়ে বুধবার টুইট করেছেন প্রবীণ জেডি(ইউ) নেতা শরদ যাদব| টুইটারে শরদ যাদব লিখেছেন, `রাজ্যসভা নির্বাচনে কঠিনতম বাধা সত্ত্বেও আপনার জয়ের জন্য আন্তুরিক অভিনন্দন|’ শরদ যাদব ছাড়াও আহমেদ প্যাটেলকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শুভেচ্ছা বার্তায় টুইট করে মমতা লিখেছেন, `অভিনন্দন আহমেদ প্যাটেল জী| ভালো লড়াই| ভালো জয়|’
উল্লেখ্য, গুজরাটে ৩ রাজ্যসভা আসনে নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছিল চরমে| প্রত্যাশিতভাবেই রাজ্যসভা নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং স্মৃতি ইরানি| তবে তৃতীয় আসনে লড়াইটা মূলত ছিল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব তথা কংগ্রেস প্রার্থী আহমেদ প্যাটেল ও বিজেপি প্রার্থী বলবন্তসিন রাজপুতের মধ্যে| শেষমেশ অবশ্য টানটান উত্তেজনার মধ্যেই তৃতীয় আসনটি দখল করে নেন আহমেদ প্যাটেল|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top